২ দিনেই বক্স অফিস ধুন্ধুমার, ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ভারত

এ যাবত নিজের যাবতীয় ছবির রেকর্ড ভাঙলেন সলমন খান। ইদের দিনে মুক্তি পেয়েছে সলমন খান–ক্যাটরিনা কাইফ অভিনীত ভারত। প্রথব দিনেই বক্স অফিসে ৪২ কোটির ব্যবসা করেছে ছবিটি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন।

এ যাবত নিজের যাবতীয় ছবির রেকর্ড ভাঙলেন সলমন খান। ইদের দিনে মুক্তি পেয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ভারত। প্রথব দিনেই বক্স অফিসে ৪২ কোটির ব্যবসা করেছে ছবিটি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। ছুটির দিন থাকায় ভিড় একটু বেশিই ছিল। তবে এরমধ্যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ম্যাচও ছিল। নইলে সেই ব্যবসা আরও বাড়ত বলে মনে করছেন সিনেমা হল মালিকরা।

২ দিনেই বক্স অফিস ধুন্ধুমার, ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ভারত

বক্স অফিস কালেকশনে সব থেকে বেশি এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ এবং বিহার। দু'‌দিন হয়েছে ছবি মুক্তির ইতিমধ্যে বক্স অফিস কালেকশন ৭৩ কোটির উপর পৌঁছে হিয়েছে। ছোট বড় মিলিয়ে দেশের মোট ৪৭০০ হলে মুক্তি পেয়েছে ভারত। এই প্রথম সৌদি আরবেও সলমনের কোনও ছবি মুক্তি পেয়েছে। বাহুবলির একদিনের কালেকশন ছিল ৪১ কোটি। সে জায়গায় সলমনের ভারত প্রথম দিনেই ৪৩ কোটি টাকা ঘরে তুলেছে। তাই দেখতে গেলে প্রথম দিনে বাহুবলীর চেয়ে বেশি সাফল্য পেয়েছে সলমন খানের '‌ভারত'।

এই সাফল্যের পর স্বাভাবিক ভাবেই একটু বিশ্রাম তো নেবেনই সলমন। তাই ২০২০ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ ২০২০-তেই সঞ্জয়লীলা বনশালীর পরিচালনায় আসছে সলমনের পরবর্তী ছবি। তাতে দেখা যাবে আলিয়া ভাটকেও। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+