'শুদ্ধি'-র জন্য মাথা মোড়াচ্ছেন সলমন?

আজ্ঞে হ্যাঁ। সলমনের মাথার ঘন কালো চুলের স্পাইকি এবার হয়তো কিছু দিনের জন্য অদৃশ্য হতে চলেছে। চিত্রনাট্যের প্রয়োজনে মাথা ন্যাড়া করাতে পারেন সলমন। সূত্রের খবর অনুযায়ী, যদি সলমন ন্য়াড়া না হন তাহলে ছবিতে তাঁর চরিত্রের প্রয়োজনে প্রস্থেটিক মাস্কের ব্যবহার করা হতে পারে সলমনের উপর, যাতে সলমনকে ন্যাড়া মনে হয়।
নিজের লুক নিয়ে হামেশাই পরীক্ষা নিরিক্ষা করতে ভালবাসেন সলমন। 'তেরে নাম' হোক বা 'বীর', কিংবা ধরুন 'মুঝসে শাদি করোগি'। বারে বারে নিজের চুলের দরণ বদলে নিজের সুক পুরোপুরি বদলে ফেলেছিলেন সলমন। আগামী ছবি 'কিক'- এও ফ্রেঞ্চকাট দাঁড়িতে স্মার্ট লুক এনেছেন সলমন।
আপাতত সলমনের হাতে যে ছবিগুলি রয়েছে তার মধ্যে ৩ টি ছবিতে একেবারে বিপরীতধর্মী ৩ অবতারে দেখা যাবে সলমনকে। 'শুদ্ধি' ছাড়াও 'প্রেম রতম ধন পায়ো' ছবিতে একেবারে শুদ্ধ ভারতীয় অবতারে এবং বনি কাপুরের 'নো এন্ট্রি মে এন্ট্রি' ছবিতে দশাসয়ী চেহারায় দেখা যাবে সলমনকে।
কিন্তু যদি সলমন মাথা মুড়িয়েও ফেলেন তাহলে তাঁর ভক্তদের সংখ্যা বাড়বে বই কমবে না। যদিও মাথা ন্যাড়া করা নিয়ে এখনই নিজে কিছু জানাননি সলমন। আগামী ২৫ জুলাই মুক্তি পাচ্ছে সলমনের নতুন ছবি কিক। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিন, নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং রণদীপ হুডা।












Click it and Unblock the Notifications