সলমনের সঙ্গে ভাইদের জমাটি নাচ! ভাইজানের ক্রিসমাস পার্টিতে মাতলেন তারকারা

ক্রিসমাস উপলক্ষ্যে মঙ্গলবার সলমন খানের বাড়িতে আয়োজিত হয় বিশেষ পার্টি। সেই পার্টিতে সামিল হয়েছিলেন বলিউডের একাধিক তারকা।

ক্রিসমাস উপলক্ষ্যে মঙ্গলবার সলমন খানের বাড়িতে আয়োজিত হয় বিশেষ পার্টি। সেই পার্টিতে সামিল হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। তবে, ভাইজানের বাড়ির পার্টিতে আসর মাতিয়ে দেন তাঁর ভাইরাই। সোহেল, আরবাজকে নিয়ে এদিন ডান্স ফ্লোর মাতিয়ে দেন সলমন!

ভাইদের সঙ্গে ভাইজানের নাচ!

পার্টির মেজাজ তখন মধ্যগগনে, আর এমন সময়ে ক্রিসমাস পার্টিতে স্টেজে এলেন সলমন খান। সঙ্গে ভাই আরবাজ ও সোহেল। তিন ভাই মিলে ডান্স ফ্লোর জমিয়ে দেন নাচের ছন্দে।

জন্মদিনের আগের রাতে খান ভাইরা

হালকা চালে এদিন নাচের ফ্লোর মাতিয়ে দেন সলমন ও সোহেল। যোগ্য সঙ্গত দেন আরবাজে।

পরিবারের সঙ্গে সলমন

এদিন বোন অর্পিতা ও ভাই সোহেল রীতিমত উচ্ছ্বসিত মেজাজে ছিলেন সলমনের সঙ্গে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় আসে।

পার্টিতে ক্যাটরিনা

সলমনের এই পার্টিতে যোগ দেন ক্যাটরিনাও। পরিবারের সঙ্গে এদিন পার্টিতে যোগ দিতে দেখা যায় ক্যাটরিনাকে।

বাচ্চা পার্টি!

এদিন পার্টির মেজাজ আরও জমজমাট করে দেয় আব্রামদের দল। শাহরুখ পুত্রকে নিয়ে এদিন পোজ দিতে দেখা যায় চাঙ্ক পাণ্ডেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+