শাহরুখের 'মন্নত' কিনে নিতে চেয়েছিলেন সলমন! শেষে বাধ সেধেছেন কে জানেন
বলিউডের 'বাদশা' শুধু নামেই নন শাহরুখ, মুম্বইয়ের বুকে তাঁর আকাশ ছোঁয়া বাংলো 'মন্নত' কোনওম রাজপ্রসাদের তুলনাতেও কম নয়।
বলিউডের 'বাদশা' শুধু নামেই নন শাহরুখ, মুম্বইয়ের বুকে তাঁর আকাশ ছোঁয়া বাংলো 'মন্নত' কোনওম রাজপ্রসাদের তুলনাতেও কম নয়। তবে 'বাদশা' শাহরুখের এই রাজপ্রসাদে 'মন্নত'ই একবার কিনে নিতে চেয়েছিলেন বলিউডের 'সুলতান' সলমন খান! কিন্তু সলমনের সিদ্ধান্তের মাঝে দাঁড়িয়ে পড়েন তৃতীয় এক ব্যক্তি।

২০০ কোটি টারা বিলাসবহুল বাংলো 'মন্নত'। সমুদ্রের পাশের এমন স্বপ্নসুন্দর রাজপ্রাসাদকে নিজের করে নিতে চেয়েছিলেন বলিউড খান সাম্রাজ্যের আরও এক নায়ক ,সলমন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সলমন জানান,'মন্নত 'কে তাঁর নিজের বাংলো হিসাবে গ্রহণ করতে চাইছিলেন সলমন। তবে তাতে বাধ সাধেন সলমনের বাবা সলিম খান। সলমন জানান, বাড়ি কেনবার বিষয়ে বাবার পরামর্শ নিতে গেলে সলিম বলেন, 'এত বড় বাড়ি নিয়ে কী করবি?' আর এরপরই সিদ্ধান্ত থেকে সরে আছেন সলমন।
প্রসঙ্গত , শাহরুখ যখন 'মন্নত' কিনেছিলেন , সেই সময়ে তাঁর ভাবনা চিন্তা কী ছিল? এবিষয়ে শাহরুখকে প্রশ্ন করা হলে, তিনি বলেছিলেন একবার, ' আমি দিল্লির ছেলে, আর দিল্লির লোকজনের একটা ভাবনা চিন্তা থাকে বাংলোতে-কোঠিতে থাকবার! মুম্বইতে এসেও সেই ধরাণা পাল্টায়নি আমার। .. কারোর ক্ষমতা না থাকলেও একটা ছোট বাংলো হলেও সে কিনে নেয়।'












Click it and Unblock the Notifications