'অক্ষয়ের থেকে বড় স্টার ছিলেন ববি দেওল',দাবি কোন বলিউড তারকার
কমেডি হোক বা গম্ভীর মেজাজের ছবি 'যেকোনও ভূমিকায় সমানে লড়ে যান' অক্ষয়। যেকোনও চরিত্রে নিজেকে মানানসই করে নেওয়ার অসম্ভব পারদর্শীতা রয়েছে অক্ষয়ের।
কমেডি হোক বা গম্ভীর মেজাজের ছবি 'যেকোনও ভূমিকায় সমানে লড়ে যান' অক্ষয়। যেকোনও চরিত্রে নিজেকে মানানসই করে নেওয়ার অসম্ভব পারদর্শীতা রয়েছে অক্ষয়ের। বায়োপিক থেকে কমেডি ,সমস্ত ছবিতে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয়। বলিউড তাঁকে চেনে ইন্ডাস্ট্রির অন্যতম তারকা হিসাবে। তবে ববি দেওলকে অক্ষয়ের থেকেও বড় স্টার বলে বর্ণনা করলেন বলিউডের 'সুলতান' সলমন খান!

সলমন খানের সঙ্গে ববি দেওলের সম্পর্ক দিন দিন আরও উন্নতির দিকে এগিয়ে চলেছে। 'রেস থ্রি' -র পর থেকে দুই অভিনেতার সখ্যতাও বেড়েছে। শোনা যাচ্ছে সলমন নিজের পরবর্তী ছবিতেও ববিকে রাখতে চাইছেন। এরই মধ্যে বহু সাক্ষাৎকারে ববির প্রশংসা করেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সলমন জানান, একটা সময়ে অক্ষয়ের চেয়ে বড় স্টার ছিলেন ববি দেওল। সলমন এই সাক্ষাৎকারে জানান, তিনি ও ববি বহু বছর আগে বিপুল শাহের 'লন্ডন ড্রিমজ' ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু কোনও কারণে ছবিটি বাস্তবায়িত হয়নি।
সলমনের ধারণা ববি কিছুদিনের জন্য 'পিছলে পড়েছিলেন উন্নতির সিঁড়ি থেকে'। সলমনের বক্তব্য এই ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। তবে খারাপ সময়ের পর, কাউকে প্রয়োজন হয় পাশে থাকার জন্য, কার্যত সেই কাজটিই সলমন করতে চলেছেন। ইন্ডাস্ট্রির লড়াইতে টিকে থাকার জন্য বক্স অফিস হিট ফিল্ম চাই, যা একটা সময়ে ববির কাছে ছিলনা। সলমনের দাবি 'রেস থ্রি'-র পর থেকে সময় পাল্টাবে ববি দেওলেরও।












Click it and Unblock the Notifications