'হাম দিল দে চুকে সনম' এর চমক নিয়ে ফের ফিরছেন সলমন! কী ঘটতে চলেছে
ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রেম পর্বের শুরু সঞ্জয় লীলা বনশালীর ছবি 'হাম দিল দে চুকে সনম' ছবির হাত ধরে।
ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রেম পর্বের শুরু সঞ্জয় লীলা বনশালীর ছবি 'হাম দিল দে চুকে সনম' ছবির হাত ধরে। তবে তার পরের পর্বে কী ঘটেছিল তা কলেই জানেন। এবার খবর ফের একবার 'হাম দিল দে চুকে সনম ' ছবির চমক ফিরিয়ে আনতে চলেছেন সলমন!

জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে এবার ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে জুটি বাঁধবেন সলমন খান। 'হাম দিল দে চুকে সনম' এর ১৯ বছর পর ফের একবার সঞ্জয় ,সলমন ফিরতে চলেছেন একসঙ্গে।ফলে ইন্ডাস্ট্রিতে আপাতত একটাই প্রশ্ন , ফের একবার 'হাম দিল দে চুকে সনম' এর চমক ফিরিয়ে দিতে পারবেন কি এই জুটি! এর আগে অবশ্য, সঞ্জয় লীলা বনশালীর 'খামোশি' ছবিটিতে অভিনয় করেন সলমন। তবে সেই ছবির জনপ্রিয়তাকেও হার মানিয়েছিল 'হাম দিল দে চুকে সনম'।
জানা গিয়েছে, সলমন ও সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবিও একটি প্রেমকাহিনিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। খুব শিগিগিরিই ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications