এবছর ইদে কি মুক্তি পাবে ভাইজানের ছবি!কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী সলমনের আসন্ন ফিল্মের তালিকা
সলমন খানের আসন্ন ফিলেমের তালিকা।
প্রতিবছর ইদের মরশুম মানেই বলিউড সুলতান সলমন খানের ছবি মুক্তির সময়। আর এই মরশুম ঘিরে উত্তেজনায় ফুটতে থাকেন তাঁর ভক্তরা। তবে কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সলমন দোষী সাব্যস্ত হওয়া সেই সমস্ত ফিল্মের মুক্তি নিয়ে উঠছে প্রশ্ন। এই মুহুর্তে সলমনের আসন্ন কিছু ছবির তালিকা দেখে নেওয়া যাক।

রেস ৩
রেস ৩ ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবিতে সলমন ছাড়াও রয়েছে ববি দেওল, জ্য়াকলিন ফর্নান্ডেজ, অনিল কাপুর। ছবির পরিচালক রেমো ডিসুজা। এবছরের ১৪ জুন ছবিটি মুক্তির পাওয়ার কথা। আর ক্যালেন্ডার বলছে ১৫ জুন ইদ।
|
রেস ৩র ভিডিও লিক
এরই মধ্যে রেস ৩ ছবির বিভিন্ন শ্যুটিং এর দৃশ্য সোশ্য়াল মিডিয়ায় আসতে শুরু করে দিয়েছে। গতকালই একটি স্টান্ট অ্যাকশনের ভিডিও ফাঁস হয়ে গিয়েছে।

ভরত
কোরিয়ান ছবি 'ওড টু মাই ফাদার' ছবির অনুকরণে তৈরি হতে চলেছে সলমন কানের 'ভরত' ছবিটি। ছবিতে একজন সাধারণ নাগরিকের ভূমিকায় থাকছে সলমন। ছবিটির শ্যুটিং এখনও শুরু হয়নি যদিও। পাঞ্জাব সহ দেশের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং চলার কথা।

দাবাং ৩
আসতে চলেছে সলমনের দাবাং সিরিজের আরেকটি ছবিও। 'দাবাং ৩' নামের এই ছবিটির শ্যুটিং এর কাজ এখনও শুরু হয়নি। সলমনকে এই ছবিতেও দেখা যাবে চুলবুল পাণ্ডের ভূমিকায়।












Click it and Unblock the Notifications