(ছবি) জেনে নিন সলমনের পছন্দের সেরা দশ গান

বলিউডের দাবাং খান সলমনের জনপ্রিয়তায় কোনও খানের চেয়ে কম যান না। তাঁর সিনেমা বেরনো মানেই বক্সঅফিসে একের পর এক রেকর্ড তৈরি করা।

সলমন খানের অভিনয় নিয়ে কিছু সমালোচক অন্য খানেদের চেয়ে তাঁকে পিছিয়ে রাখলেও একটি ক্ষেত্রে তিনি বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। সেটা হল গান গাওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যেই সাম্প্রতিক অতীতে গান গেয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 'জয় হো' সিনেমায় গান গেয়ে তিনি প্রশংসা পেয়েছেন। আগামিদিনে 'হিরো' চলচ্চিত্রেও গান গাইতে শোনা যাবে সলমনকে।

সলমন প্রথম জীবন থেকেই সঙ্গীতের ভক্ত। কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ, কুমার শানু তাঁর পছন্দের গায়কদের অন্যতম।

নিজের ফেসবুক পেজে সলমন জানিয়েছেন কোন দশটি গান তাঁর সবচেয়ে পছন্দের এবং কোন গানগুলি তিনি সবসময় শুনতে পছন্দ করেন।

আসুন দেখে নেওয়া যাক কোন গানগুলি সলমনের সেরা দশের তালিকায় রয়েছে

অভি না যাও ছোড়কর

অভি না যাও ছোড়কর

হম দোনো সিনেমার এই গান গেয়েছেন মহম্মদ রফি ও আশা ভোঁসলে।

দিলবর মেরে

দিলবর মেরে

এটি কিশোর কুমারের অন্যতম সেরা জনপ্রিয় গান। সত্তে পে সত্তা সিনেমার এই গানটি দৃশ্যায়িত হয়েছে অমিতাভ ও হেমা মালিনীর মধ্যে।

গাতা রহে মেরা দিল

গাতা রহে মেরা দিল

গাইড সিনেমার এই গানটি গেয়েছেন কিশোর কুমার এবং সিনেমায় এটিতে ঠোঁট মিলিয়েছেন দেব আনন্দ।

খোয়া খোয়া চান্দ

খোয়া খোয়া চান্দ

চার নম্বরে রয়েছে মহম্মদ রফির গাওয়া এই গানটি।

আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায়

আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায়

সলমনের পছন্দের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গোলমাল সিনেমার এই গানটি।

তুরা লিয়া হ্যায় তুমনে যো দিলকো

তুরা লিয়া হ্যায় তুমনে যো দিলকো

আর ডি বর্মনের সুরে মহম্মদ রফি ও আশা ভোঁসলের গাওয়া এই গানটিও খুব পছন্দের সলমনের।

জব কোই বাত বিগড় যায়ে

জব কোই বাত বিগড় যায়ে

কুমার শানুর গাওয়া এই গানটি এখনও সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। সলমনেরও খুব কাছের এই গানটি।

মেরে সপনো কি রানি

মেরে সপনো কি রানি

আরাধনা সিনেমার এই গানটি সলমনেপ পছন্দের তালিকায় ৮ নম্বরে রয়েছে।

ও মেরে দিল কে চ্যান

ও মেরে দিল কে চ্যান

মেরে জীবন সাথি সিনেমার এই গানটি রাজেশ খান্নার লিপে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল।

কেয়া খুব লগতি হো

কেয়া খুব লগতি হো

সলমনের পছন্দের তালিকায় ১০ নম্বরে রয়েছে ধর্মাত্মা সিনেমার এই গানটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+