বিপাকে সলমনের ফিল্ম! ছবির প্রদর্শনী বন্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের, শুরু নয়া বিতর্ক

বিতর্ক আর বিপাক যেন ছাড়ছেই না সলমনকে! কৃষ্ণসার হরিণ হত্যা মামলা দোষী সাব্যস্ত সলমন জামিনে মুক্তির পর খবরে উঠে আসেন তাঁর ছবি 'রেস থ্রি'-র ট্রেলারের জন্য।

বিতর্ক আর বিপাক যেন ছাড়ছেই না সলমনকে! কৃষ্ণসার হরিণ হত্যা মামলা দোষী সাব্যস্ত সলমন জামিনে মুক্তির পর খবরে উঠে আসেন তাঁর ছবি 'রেস থ্রি'-র ট্রেলারের জন্য। ছবির ট্রেলার ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সলমনের অ্যাকশনও মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। তবে এবার আরেক ছবি নিয়ে বিপাকে সলমন। তাঁর প্রযোজিত ছবি 'লাভরাত্রি'-র নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।

বিপাকে সলমনের ফিল্ম! ছবির প্রদর্শনী বন্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের, শুরু নয়া বিতর্ক

সংগঠের তরফে দাবি, ছবির নামের মাধ্যমে অপমান করা হয়েছে 'নবরাত্রি'-র মতো হিন্দু উৎসবকে। ফলে, এই ছবির স্ক্রিনিং (প্রদর্শনী) হতে দেওয়া হবে না দেশের কোনও সিনেমা হল-এ। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ছবির নাম 'লাভ রাত্রি'-র দ্বারা হিন্দুদের আবেগকে আঘাত করা হয়েছে। এমনই দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার। পাশাপাশি এই ফিল্ম নবরাত্রির প্রেক্ষাপটে নির্মিত হওয়াতে, ছবির নাম ঘিরে আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।

বিপাকে সলমনের ফিল্ম! ছবির প্রদর্শনী বন্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের, শুরু নয়া বিতর্ক

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা 'লাভরাত্রি' ছবিটির। সলমন প্রযোজিত এই ছবিতে প্রথমবার তাঁর বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকে দেখা যাবে। এই ছবর মাধ্যমে বলিউডে আয়ুষ শর্মাকে লঞ্চ করবেন সলমন। তার আগেই এই নয়া বিতর্ক ফিল্মের ব্যবসায় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, বছরের শুরুতেই সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবত' কে নিয়ে কার্নি সেনা তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভয়ঙ্কর বিক্ষোভের ছবি এখনও টাটকা মানুষের মনে। তারপর আবার সলমনের ছবি নিয়ে নয়া বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+