বিবেককে জবাব সলমনের! ঐশ্বর্যকে নিয়ে মিম বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন 'সুলতান'
সোমবার থেকেই খবরের শিরোনামে অভিনেতা বিবেক ওবেরয়। 'এক্সিট পোল'কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি শেয়ার করেন। যেখানে তাঁর প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যকে নিয়ে বিতর্কিত বার্তা ছিল।
সোমবার থেকেই খবরের শিরোনামে অভিনেতা বিবেক ওবেরয়। 'এক্সিট পোল'কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি শেয়ার করেন। যেখানে তাঁর প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যকে নিয়ে বিতর্কিত বার্তা ছিল। এরপরই বিবেকের বিরুদ্ধে সরব হয় গোটা বলিউড। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউড সুলতান সলমন খান।

একটা সম, সলমনের সঙ্গে ঐশ্বর্যর বিচ্ছেদের পর, বিবেক ওবেরয়ের সঙ্গে বহুদিন ডেটিং করেন অ্যাশ। সেখবর নিয়ে খুব একটা লুকোছাপা করতে দেখা যায়নি ঐশ্বর্য বা বিবেককে। এরপর সেই সম্পর্কও বেশিদিন এগোয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বিবেক ও ঐশ্বর্য আলাদা রাস্তায় হাঁটেন। আর অ্যাশ হয়ে যান বচ্চন পরিবারের বধূ। ঐশ্বর্যর জীবনের সলমন, বিবেক আর অভিষেককে নিয়েই নিজের টুইটার পেজে একটি বিতর্কিত পোস্ট করে পরে তা ডিলিট করে দিতে বাধ্য হন বিবেক। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ঐশ্বর্যর প্রাক্তন সঙ্গী সলমন খান।
সলমন জানান, 'আমি নজরই দিইইনা। আগের মতো টুইটই করি না, তো মিম কী দেখব! আমি কাজ করব নাকি কমেন্ট দেখব! ..আমি একদমই এসব দেখিনা।' প্রসঙ্গত, ওই মিম-এ উল্লেখ ছিল সলমনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক যেন ওপিনয়ন পোল-এর মতো। বিবেকের সঙ্গে অ্যাশের সম্পর্ক পরে গিয়ে এক্সিট পোল হিসাবে দাঁড়ায়। এরপর ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কের সঙ্গে ভোটের আসল ফলাফলের তুলনা করা হয়। উল্লেখ্য, পোস্টটি বিবেক ডিলিট করে দিলেও তা নিয়ে তিনি বিন্দুমাত্র ক্ষমাপ্রার্থী নন। তিনি নিজে কোনও ভুল করেননি বলে দাবি করেছেন বিবেক।












Click it and Unblock the Notifications