প্রিয়াঙ্কার পর আরও এক অভিনেত্রীর প্রত্যাখ্যান-বার্তা সলমনের জন্য! কে তিনি জানেন
প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন আগেই সলমন অভিনীত 'ভারত' এর প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন। জানিয়েছেন সলমনের ওই ছবির চেয়েও বড় হলিউড প্রজেক্ট পেয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন আগেই সলমন অভিনীত 'ভারত' এর প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন। জানিয়েছেন সলমনের ওই ছবির চেয়েও বড় হলিউড প্রজেক্ট পেয়েছেন তিনি। এবার আরও এক অভিনেত্রী সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ারে রাজি হলেন না। তিনি টেলিভিশন তারকা হিনা খান।

নিজের প্রথম মিউজিক ভিডিও 'ভাসুদি ইন দিল্লি' র প্রচারের জন্য 'দম কা দম' অনুষ্ঠানে থেকে ডাক পান অভিনেত্রী হিনা খান। কিন্তু তিনি রাজি হননি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। যেখানে অনিল কাপুর থেকে শুরু করে বলিউডে নামী তারকারা অংশ নিয়েছেন , সলমনের সঞ্চালিত সেই বিখ্য়াত শো 'দস কা দম' অনুষ্ঠানে কেন হিনা অংশ নিতে চাইলেন না তা নিয়ে প্রশ্ন উঠছেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হিনা।
হিনা জানাচ্ছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি সেখানে যাচ্ছেন না। খুব স্পষ্ট করে বলতে গেলে, হিনা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট -এ জানিয়েছেন যে , তাঁর প্রাক্তন 'বিগবস ' সহযোগী শিল্পা শিন্ডে ওই অনুষ্ঠানে যাওয়ায় তিনি আর সলমনের 'দশ কা দম' -এ যেতে চাননি।












Click it and Unblock the Notifications