'ট্রাফিক আইন' ভাঙলেন সলমনের আত্মীয় আয়ূষ! পরিণতিতে যা ঘটল

পথ দুর্ঘটনার জেরে বহুদিন আগে বিপাকে পড়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান।এবার খবরের শিরোনাম কাড়লেন সলমনের জামাই আয়ূষ শর্মা।

এক পথ দুর্ঘটনার জেরে বহুদিন আগে বিপাকে পড়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। তারপর আইনি জটিলতা নিয়ে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার খবরের শিরোনাম কাড়লেন সলমনের জামাই আয়ূষ শর্মা।

ট্রাফিক আইন ভাঙলেন সলমনের আত্মীয় আয়ূষ! পরিণতিতে যা ঘটল

আইনি জটিলতায় এবার পড়লেন সলমনের বাড়ির আরও এক সদস্য। সলমের বোন অর্পিতার স্বামী আয়ূষ এবার পড়লেন ট্রাফিক সংক্রান্ত আইনি জটিলতায়। আয়ূষের বিরুদ্ধে ট্রাফিক আইন মেনে না চলার অভিযোগ রয়েছে। অভিযোগ, তিনি হেলমেট না পরে স্কুটি চালান আমাদেবাদের রাস্তায়, সঙ্গে ছিলেন তাঁর সহ অভিনেত্রী ওয়ারিনা হুসেন। উল্লেখ্য, তাঁরা 'লাভরাত্রি' ছবিটির জন্য প্রচারে গিয়েছিলেন গুজরাতে। আর সেখানেই এই বিপত্তি ঘটে যায়। আয়ূষের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে , আয়ূষের হোটেলে গিয়ে মেমো ধরিয়ে দেয় পুলিশ।

এর আগে, হেলমেট ছাড়া স্কুটি চালিয়ে আমেদাবাদের হারানি থেকে সুরসাগর লেক পর্যন্ত যান আয়ূষরা। এমন সময়ে রাস্তায় ভিড় জমতে থাকে বলিউড সেলেবদের দেখতে। তখন অনেকেই আয়ূষের হেলমেট না পরার বিষয়টি নিয়ে মুখ খোলেন। শেষে সমালোচনার মুখে পড়ে পুলিশ আয়ূষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। নেওয়া হয় জরিমানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+