মহারাষ্ট্রে নির্বাচনের আগেই সল্লু মিঞার দেহরক্ষী শেরা যোগ দিল শিবসেনায়

আর মাত্র দু’‌দিন পরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে চমক দেখা দিল রাজনীতিতে। বলিউড সেলেব সলমন খানের ঘনিষ্ঠ গুরমিত সিং, যিনি শেরা নামেই পরিচিত, যোগ দিলেন রাজনীতিতে।

আর মাত্র দু’‌দিন পরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে চমক দেখা দিল রাজনীতিতে। বলিউড সেলেব সলমন খানের ঘনিষ্ঠ গুরমিত সিং, যিনি শেরা নামেই পরিচিত, যোগ দিলেন রাজনীতিতে। তিনি শিবসেনাতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

সলমনের দেহরক্ষী শিবসেনায়


শেরা অভিনেতা সলমন খানের দেহরক্ষী বলেই পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানেই তাঁকে সলমনের পাশে থাকতে দেখা গিয়েছে। শুক্রবার দলের প্রধান উদ্ভব ঠাকরে এবং যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে তাঁদের বাসভবন মাতোশ্রীতে শেরা দলে যোগ দেন। শিবসেনার পক্ষ থেকে তা টুইটারে ঘোষণা করা হয়। শিবসেনার পক্ষ থেকে জানা গিয়েছে, শেরার যোগদান আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁকে পরের নির্বাচনে প্রার্থী করার কথা ভেবে রেখেছে দল। শেরার সঙ্গে শিবসেনা প্রধান তাঁদের বহু ছবি টুইটারে শেয়ার করেন। যা নেটিজেনরা খুবই পছন্দ করছেন বলে জানা গিয়েছে।

সলমন খানের দেহরক্ষীদের মধ্যে শেরাই হলেন প্রধান। প্রায়ই সলমনের সঙ্গে তাঁকে দেখা যায়। এর পাশাপাশি সলমনের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে গত ২০ বছর ধরে রয়েছেন শেরা। সলমনও তাঁর সঙ্গ খুব পছন্দ করেন। ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। ফল প্রকাশ হবে ২৪ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+