৬ দিনেই বক্স অফিসে ১৫০ কোটি, বছরের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে সলমন খানের ভারত
মুক্তির দিন থেকেই সলমন খানের ভারত চরম সাফল্যের মুখ দেখে। প্রথম দিনেই গোটা দেশে ৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ছবিটি। যত দিন এগিয়েছে তত সাফল্য বেড়েছে।
মুক্তির দিন থেকেই সলমন খানের ভারত চরম সাফল্যের মুখ দেখে। প্রথম দিনেই গোটা দেশে ৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ছবিটি। যত দিন এগিয়েছে তত সাফল্য বেড়েছে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচও সলমনের আমোঘ আকর্ষণ বজায় রেখেছে। সবচেয়ে বেশি সাফল্য এসেছে উত্তর প্রদেশ এবং বিহার থেকে। যদিও ইদের ছুটির কারণে ভিড় ছিল বেশি।

সপ্তাহের শুরুতেও ভারত দেখতে ছুটেছেন দর্শকরা। যার ফল মিলেছে বক্স অফিসে। ৬ দিনেই দেশেক নিরিখে বক্স অফিস কালেকশনে ১৫০ কোটির ঘরে ঢুকে পড়েছেন তিনি। গোটা বিশ্বে ব্যবসা হয়েছে ২৫০ কোটি। এই প্রথম সলমন খানের কোনও ফিল্প ভারতের পাশাপাশি সৌদি আরবেও মুক্তি পেয়েছে।
গোটা বছরে হিট ছবির তালিকা দেখলে সলমন খানের ভারত জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। সবার প্রথমে রয়েছে উরি, তারপরেই ভারত। এর পরে অক্ষয়ের কেশরি এবং অজয় দেবগনের টোটা ধামাল। পঞ্চম স্থানে রয়েছে রণবীর সিংয়ের গল্লি বয়।












Click it and Unblock the Notifications