জন্মদিনের বড় চমক, নিজেই ফাঁস করলেন সলমন!

জন্মদিনে ফ্যানেদের জন্য বড় চমক দেবেন বলেছিলেন সলমন খান। এদিন জানালেন, নিজের ৫১ তম জন্মদিনে নিজস্ব অ্যাপ বাজারে আনছেন সলমন।

জন্মদিনে ফ্যানেদের জন্য বড় চমক দেবেন, কয়েকদিন আগে কথা দিয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। আজ, টুইটারে সেই চমকের কথা ফাঁস করলেন ভাইজান।

আজ্ঞে হ্যাঁ, অবশেষে নিজস্ব অ্যাপ বাজারে আনছেন সলমন। আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫১ তম জন্মদিনে এই অ্যাপ প্রকাশ হবে। এই অ্যাপের সাহায্যে ভক্তদের সঙ্গে যোগাযোগ আলাপচারিতা করবেন সলমন। এই অ্যাপের সাহায্যে নিজের সম্পর্কে নানা তথ্য এবং নিজের ফিল্ম প্রোজেক্ট নিয়েও তথ্য পোস্ট করবেন সল্লুভাই।

জন্মদিনের বড় চমক, নিজেই ফাঁস করলেন সলমন!

সলমনের ৫১ তম জন্মদিনেপ প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জন্মদিন উপলক্ষে একটা বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তাতে বলিউডের ছোটবড় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমির খান ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকলেও শাহরুখ খান হাজির থাকার কথা পার্টিতে।

সলমন খান সম্প্রতি, কবির খানের টিউবলাইট ছবির শুটিংয়ে ব্যস্ত। আগামী বছরের ঈদের সময় এই ছবি মুক্তি পাবে। এছাড়াও আলি আব্বাস জাফরের এক থা টাইগার ছবিতে প্রাক্তন প্রেমিকা ক্যাচরিনা কাইফের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সলমনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+