আল্লু অর্জুনের ফেরানো অফার লুফে নেন সলমন , সেই ফিল্ম হয় সুপারহিট
আল্লু অর্জুনের ফেরানো অফার লুফে নেন সলমন , সেই ফিল্ম হয় সুপারহিট
বর্তমানে 'পুষ্পা' জ্বরে কুপোকাত গোটা ভারতের সিনেপ্রেমীরা। আর সেই সঙ্গে যার জন্য এক কথায় হুঁশ হারাচ্ছেন লাখ লাখ ফ্যানেরা, তাঁর নাম দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। 'পুষ্পা' সিনেমায় আল্লু অর্জুনের অভিনয় যে শুধু দর্শকরাই পছন্দ করেছেন তা নয়, ফিল্ম সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন আল্লু।

ভালো চিত্রনাট্যর খোঁজে
দক্ষিণী সিনেমায় শুরু থেকেই ভালো নাম ডাক ছিল তাঁর। যেকোনও ভালো ছবি করতে সদাই প্রস্তুত তিনি। সেটা দক্ষিণী ছবি হোক বলিউড। ভালো চিত্রনাট্য হলে তিনি প্রস্তুত। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি সুপারস্টার। তিনি আর কেউ নন,আল্লু অর্জুন। তবে একবার বলিউডে ভালো ছবিতে অভিনয় করার অফার পেয়েও বিশেষ সমস্যার কারণে সেই ছবি করতে পারেননি আল্লু অর্জুন।

অর্জুনের বদলে ভাইজান
দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের ভাইজান সলমন খান। এবং পরবর্তীতে ব্লকবাস্টার হয়েছিল সেই ছবি। হঠাৎ ভাবছেন কোন ছবি? সেই ফিল্মের নাম বজরঙ্গি ভাইজান। শুনে অবাক হলেন? হ্যাঁ ঠিকই, বজরঙ্গি ভাইজান এর প্রথম চিত্রনাট্য গিয়েছিল দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের কাছে। কিন্তু সেই সময় অন্য প্রোজেক্টে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি অভিনেতা।

কবীর খানের অফার
২০১৫ সালে বজরঙ্গি ভাইজান এর চিত্রনাট্য নিয়ে আল্লু অর্জুনের কাছে গিয়েছিলেন পরিচালক কবীর খান। কিন্তু সেই সময় আরও কিছু ছবির কাজে ব্যস্ত ছিলেন অর্জুন। তাই অগত্যা ডেট না পেয়ে ফিরে আসতে হয়েছিল কবীর খানকে। এর পরেই সেই ছবিতে অভিনয়ের প্রস্তাব যায় সলমন খানের কাছে। সেই ছবির চিত্রনাট্য শুনেই তাতে কাজ করার জন্য রাজি হয়ে যান বলিউডের ভাইজান।

'পুষ্পা' ঝড়ে কাবু দেশ
সম্প্রতি মুক্তি পেয়েছে 'পুষ্পা'। পুষ্পার দৌলতে আল্লু অর্জুনের সফলতা এখন তুঙ্গে। গত কয়েকবছর করোনার কারণে খুব বেশি সিনেমা দর্শকদের মন কাড়েনি। কিন্তু দূর দর্শকমহলে 'পুষ্পা' ঝড় চলেছে। ঝড়ই বটে। সর্বত্রই শোনা গিয়েছে পুষ্পার ডায়লগ বা গান। কে বলবে এই অভিনেতাই একসময় ফিরিয়ে দিয়েছিলেন বজরঙ্গি ভাইজানের মত সিনেমা।

প্রস্তাবের আশায়
বজরঙ্গি ভাইজানকে ফিরিয়ে দেওয়ার পর কেটে গিয়েছে সাত বছর। আল্লু অর্জুন মনে করেন, হিন্দি সিনেমায় অভিনয় তাঁর কেরিয়ারকে আরো উন্নত করবে। তাই সঠিক প্রস্তাবের আশায় রয়েছেন তিনি। তাঁর এই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে বলেই আশা করছেন আপামর দর্শক মহল।












Click it and Unblock the Notifications