জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সলমন! কে বাধ সেধে ছিলেন সেসময়ে, প্রকাশ্যে এল তথ্য

বিভিন্ন কারণ মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রে থাকেন সলমন খান। একাধিক মহিলার সঙ্গে শুধু সম্পর্কই নয়, একাধিক সহ অভিনেত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

বিভিন্ন কারণ মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রে থাকেন সলমন খান। একাধিক মহিলার সঙ্গে শুধু সম্পর্কই নয়, একাধিক সহ অভিনেত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বর্য তথা ক্যাটরিনার সঙ্গে সলমনের সম্পর্ক ঘিরে একাধিক তথ্য সামনে আসে।

জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সলমন! কে বাধ সেধে ছিলেন সেসময়ে, প্রকাশ্যে এল তথ্য

তবে কোনওএ দিনই শোনা যায়নি জুহি চাওলার সঙ্গে সলমনের সম্পর্কের কথা। কিন্তু সলমন জুহিকে বিয়ে করার জন্য একসময় অভিনেত্রীকে প্রস্তাব দেন। সলমনের পুরনো এক সাক্ষাৎকারে এই তথ্য় জানিয়েছিলেন সলমন নিজে। সলমন এই সাক্ষাৎকারে বলেন, জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তাঁর বাবাকে জিজ্ঞেস করি যে তিনি জুহির সঙ্গে যদি আমার বিয়ে দেন। তিনি স্পষ্ট 'না' বলে দেন। উল্লেখ্য, সলমন ও জুহিকে কখনও কোনও ছবির নায়ক-নায়িকা হিসাবেও দেখা যায়নি। এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, সলমন ওই পুরনো সাক্ষাৎকারটিতে বলেন ,জুহি কোনও দিনই আমার সঙ্গে অভিনয় করতে চাননি।

উল্লেখ্য়, করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ একবার জুহি জানিয়েছিলেন যে সলমন ও তাঁকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ওঠে। বলা হয়, জুহি নাকি সলমনের সঙ্গে অভিনয় করতে চান না। তবে সেকথা মিথ্যা বলে দাবি করেন জুহি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+