'নিজের ঘাড়ে দোষ নিয়ে অন্যকে বাঁচাতে চাইছেন সলমন', হরিণ শিকার নিয়ে মুখ খুললেন বলি-অভিনেত্রী

কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডেসলমন খানের ৫ বছরের কারাবাসের সাজাকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে এসেছে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের এককালের নামী তারকা সিমি গারেওয়াল।

কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডেসলমন খানের ৫ বছরের কারাবাসের সাজাকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে এসেছে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের এককালের নামী তারকা সিমি গারেওয়াল। তাঁর দাবি অন্য কাউকে আড়াল করতেই এই হত্যা মামলার দায় নিজের ঘাড়ে নিয়েছেন সলমন।

নিজের ঘাড়ে দোষ নিয়ে অন্যকে বাঁচাতে চাইছেন সলমন, হরিণ শিকার নিয়ে মুখ খুললেন বলি-অভিনেত্রী

সিমি গারেওয়াল এদিন জানান, সলমন খুব ছোট আবেগকেও গুরুত্ব দেন। তাই কোনও ছোট্ট আবেগঘন কারণে সলমন নিজের ঘারে কৃষ্ণসার হরিণহত্যার দায় নিয়েছেন বলে দাবি করছেন বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের। সিমি নিজের টুইটে দাবি করেছেন, সলমন নিজে থেকে বন্দুকের ট্রিগারটি সেদিন টিপে দেননি। সিমির দাবি ,সলমন কোনও অপরাধ করেননি। অভিনেত্রীর অনুমান , কাউকে বাঁচাতেই নিজেরে সামনে এনে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষ ঘাড়ে নিচ্ছেন সলমন।

উল্লেখ্য, জোধপুরে ১৯৯৮ সালে শ্যুটিং এর সময় হরিণকে তাক করে গুলি চালানোর অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে দোষী প্রমাণিত হন সলমন। কিছুদিন আগে জানা গিয়েছিল , সেই হরিণ মারার সময় অভিনেত্রী তাব্বু ,সলমনকে উসকানি দেন হরিণকে তাক করে গুলি করতে। সিমি গারেওয়াল এদিন সেই বিষয়টি নিয়েই কি কোনও ইঙ্গিত দিলেন? এ প্রশ্নের জবাব যদিও মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+