প্রিয়াঙ্কা, দিশা ছাড়াও সলমনের 'ভারত' ছবিতে আরও এক নায়িকা! কে তিনি, জানেন
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে শুরু করে 'রেস থ্রি' ট্রেলার, সলমন খান সব সময়েই খবরে! আপাতত বলিউডের ভাইজান খবরে রয়েছেন 'রেস থ্রি' ছবির ট্রেলার নিয়ে।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে শুরু করে 'রেস থ্রি' ট্রেলার, সলমন খান সব সময়েই খবরে! আপাতত বলিউডের ভাইজান খবরে রয়েছেন 'রেস থ্রি' ছবির ট্রেলার নিয়ে। ছবির ট্রেলারেই তিনি মাতিয়ে দিয়েছেন ভক্ত-মন। এবার পালা আসন্ন 'ভারত' ছবিটির। যে ছবিকে নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা চলছে বলিউডের ইতিউতি। ছবিতে , প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের খবর পুরনো। দিশা পাটানিও যে ছবির জন্য নির্বাচিত হয়েছেন, তাও জানা গিয়েছে। এবার খবর আরেক নায়িকাকে ঘিরে।

সব কিছু ঠিকঠাক থাকলে সলমন খানের 'ভারত' ছবিতে অভিনয় করতে দেখা যাবে টাবুকেও। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে টাবু যে অভিনয় করতে চলেছেন , সে খবর ইনসটাগ্রামে প্রচার করেছেন পরিচালক নিজেই। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে বেশ কিছুদিন আগে খবরে ছিলেন টাবু ও সলমন দুজনেই। শোনা যায় , বহু বছর আগে রাজস্থানে শ্যুটিং এর ফাঁকে সলমনকে হরিণ হত্যায় উস্কে ছিলেন টাবুই। তবে সেসব বিতর্ক পেছনে ফেলে আরও একবার সলমনের সঙ্গে দেখা যাবে টাবুকে।

আগামী মাসেই 'ভারত' ছবিটির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হবে পাঞ্জাব সীমান্তে। তার আগেই শ্যুটিং টিমে টাবুর যোগ দেওয়ার কথা। খবর ১৫ দিন ধরে চলবে এই শ্যুটিং।উল্লেখ্য, দেশের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দেশের পরিস্থিতি তুলে ধরতে চলেছে এই ছবি। যা ঘটনার সঙ্গে মিলে যাবে একজন সাধারণ ব্যক্তিত্বের বেড়ে ওঠার গল্প। ছবির মাল্টি স্টারকাস্ট নিয়ে আপাতত বেশ উৎসাহী দর্শকরা।












Click it and Unblock the Notifications