'হাসিনা হৃদয় থেকেও হাসিনা, দেখতেও হাসিনা', বাংলাদেশ পৌঁছে বললেন সলমান

বাংলাদেশের শের-এ-বাংলা স্টেডিয়ামে গতকাল ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানে পারফর্ম করতে আমন্ত্রিত ছিলেন সলমান খান ও ক্যাটরিনা কাইফ। আর সেদেশে পৌঁছেই সলমন ভূয়সী প্রশাংসা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

হাসিনা হৃদয় থেকেও হাসিনা, দেখতেও হাসিনা, বাংলাদেশ পৌঁছে বললেন সলমান

ঢাকার মীরপুর স্টেডিয়ামে আসতেই সলমন , ক্যাটকে ঘিরে উল্লাসে ফেটে পড়েন উত্তেজিত জনতা। উচ্ছ্বসিত অভ্যর্থনা পেয়ে আপ্লুত হন সলমান খান ও ক্যাটরিনা। বলিউড সুলতান স্টেডিয়ামে পৌঁছতেই বলেন, ' আসসালামওয়ালেকুম বাংলাদেশ'। আর বলিউড তারকার মুখ থেকে এই কথা শুনেই হইচইতে ফেটে পড়েন দর্শকরা।

এরপরই সলমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'আমরা শেখ হাসিনাকে সত্যিই ভালোবাসি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। ' এরপর সলমন বলেন, 'হাসিনা কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকে হাসিনা। তাঁর হৃদয় হাসিনা, তাঁর ব্যবহার হাসিনা, তিনি দেখতে হাসিনা। তাঁর সুন্দর হাসি ,সুন্দর চোখ, এমনকি কণ্ঠস্বরও অসাধারণ।'

সলমন যখন হাসিনার প্রশংসায় এমন পঞ্চমুখ তখনই লাজুক হাসি হাসেন হাসিনা। সলমান , ক্যাটরিনা যখন তাঁর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, তখন হাসিনা হাত নেড়ে অভিবাদন জানান দুই তারকাকে। আর এভাবেই মীরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে জমে উঠল খেলার আসর ।

সলমন যখন হাসিনার প্রশংসায় এমন পঞ্চমুখ তখনই লাজুক হাসি হাসেন হাসিনা। সলমান , ক্যাটরিনা যখন তাঁর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, তখন হাসিনা হাত নেড়ে অভিবাদন জানান দুই তারকাকে। আর এভাবেই মীরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে জমে উঠল খেলার আসর ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+