ক্যাটরিনার জন্মদিনে কী বললেন সলমন খান?

আজ ৩৬-এ পা দিলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় ভিড় করে আসছে শুভেচ্ছাবার্তা। এতো শুভেচ্ছার ভিঁড়েও একেবারে ভিন্ন মাত্রার বার্তা দিলেন সহ অভিনেতা সলমন খান।

আজ ৩৬-এ পা দিলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় ভিড় করে আসছে শুভেচ্ছাবার্তা। এতো শুভেচ্ছার ভিঁড়েও একেবারে ভিন্ন মাত্রার বার্তা দিলেন সহ অভিনেতা সলমন খান। ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভারত সিনেমার একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সলমন খানের সঙ্গে স্কুটারে বসে রয়েছেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন খান লিখেছেন 'হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা।'

ক্যাটরিনার জন্মদিনে কী বললেন সলমন খান?

যদিও সলমনের এই পোস্টের প্রেক্ষিতে ক্যাটরিনার এখনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্যাটরিনার প্রতিক্রিয়া জানার জন্য। ইতিমধ্যেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে প্রায় ৫ লাখ বাসিন্দা।

View this post on Instagram

Happy birthday Katrinaaa... @katrinakaif

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

সলমন ক্যাটরিনা জুটির অন্যতম ব্লকব্লাস্টার হিট ছবি ভারত। বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে ছবি। এই সাফল্যের পর মেক্সিকোয় ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।

টাইগার জিন্দা হ্যায়ের পর সলমন ক্যাটরিনার জোড়ি হিট করেছে ভারতে। সেলুলয়েড ছাড়াও সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে বলিউডে কম জল্পনা নেই। কিন্তু সলমন খান এবং ক্যাটরিনা কাইফ েকউই কখনও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+