কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সলমন , টের পাওয়া গেল 'টাইগার'-এর তেজ
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনের সাজা কমানোর বিষয়টি এখনও আদালতের বিচারের অধীন। এই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের সাজা পান বলিউড 'সুলতান ' সলমন খান।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনের সাজা কমানোর বিষয়টি এখনও আদালতের বিচারের অধীন। এই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের সাজা পান বলিউড 'সুলতান ' সলমন খান। জনপুর আদালতের সাজার নির্দেশের জেরে কিছুদিন আগেই দু' রাত জেলে কাটিয়েছেন সলমন। এরপর জামিনে মুক্তি পান সল্লু! এবার সেই মামলায় সাজা নিয়েই মুখ খুললেন সলমন খান।

গতকাল মুক্তি পেয়েছে সলমন খানের 'রেস থ্রি' ছবির ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন এই ৫২ বছরের অভিনেতা। সেখানেই সলমনকে জিজ্ঞাসা করা হয়, যে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলাকালীন কি চিন্তিত ছিলেন সলমন? কারণ, তাঁর ওপর বিনিয়োগ করা রয়েছে বহু কোটি টাকা। বিষয়টি নিয়ে সলমনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। উত্তরে সলমন বলেন ' আপনার কি মনে হয় আমি সারা জীবনের জন্য সেখানে চলে যাচ্ছি (জেলে)? ' খানিকটা নেতিবাচক ভঙ্গিতে সলমন সেই সাংবাদিককে বলেন ,'ধন্যবাদ, কারণ আমি চিন্তিত ছিলাম'।
সলমনের এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় বলিুড সুলতানের 'তেজ'! তাঁর সাজা কমানোর আবেদনের মামলা জোধপুর কোর্টে চললেও , তা নিয়ে তিনি মন্তব্য করতে পিছপা হন না। উল্লেখ্য, গতকাল মুক্তি পেয়েছে 'রেস থ্রি' ছবির ট্রেলার। আর সেই ট্রেলার এখন মাতিয়ে রেখেছে বলিউডকে। সলমন এই ছবিতে অ্যাকশন হিরো-র ভূমিকায় রয়েছেন।












Click it and Unblock the Notifications