হাওয়ায় উড়ছে লম্বা চুল, লে–লাদাখ থেকে সলমন খানের ‘‌ভাইজান’‌ লুকস প্রকাশ্যে

একের পর এক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের সুপারস্টার সলমন খান। '‌পাঠান'‌ ছবিতে ক্যামিওর চরিত্রে অভিনয়ের শুটিংয়ের পাশাপাশি তিনি টাইগার থ্রি-এর শুটিংও চালিয়ে গিয়েছেন। পাশাপাশি কভি ইদ কভি দিওয়ালি ছবির কাজ নিয়েও ব্যস্ত ছিল গোটা টিম। তবে সেই ছবির কাজ কিছুটা এখনও বাকি। তারই মাঝে পরবর্তী ছবির কাজে হাত দিলেন এবার সলমন খান। শুক্রবার সলমন খান ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি '‌ভাইজান'‌-এর।

লে–লাদাখ থেকে সলমন খানের ‘‌ভাইজান’‌ লুকস প্রকাশ্যে

সম্প্রতি সলমন খান অভিনেত্রী পুজা হেগড়েকে নিয়ে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে নজরে আসে। সেই সময়ই জানা গিয়েছিল যে সলমন খান লে-লাদাখ যাচ্ছেন তাঁর পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য। এবার সেই লে থেকেই সলমন তাঁর সিনেমার প্রথম লুকস সামনে আনলেন। যে ছবি ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সলমন খানকে ক্যামেরায় পিছন করে দাঁড়াতে দেখা গিয়েছে। তিনি কালো রঙের শার্ট, কালো জিন্স ও কালো জুতো পরে রয়েছেন। তবে নজর কেড়েছে সলমনের লম্বা চুল, যা হাওয়ায় উড়ছে। সলমন পরেছেন সানগ্লাস এবং লে-লাদাখের দারুণ পরিবেশে বাইকের পাশে দাঁড়িয়ে আছেন সলমন। এই ছবি শেয়ার করে সলমন লিখেছেন, '‌লে.‌.‌.‌লাদাখ।'‌

বিশেষ এক সূত্রের খবর, সলমন খান ও পুজা হেগড়ে আগামী ৪দিন লে ও লাদাখের একাধিক জায়গায় শুটিং করবেন। এরপর সলমন খান ও পুজা হেগড়ে সহ সিনেমার টিম মুম্বইতে ফিরে আসবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ সিক্যুয়েন্স ও অ্যাকশনের শুটিং চলবে ২ মাস পর্যন্ত যা অক্টোবরে শেষ হবে। সলমন খানের '‌ভাইজান'‌ এ বছরের ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ভেঙ্কটেশ ও জগপতি বাবু। এই সিনেমার ২টি গান হায়দরাবাদে শুটিং হয়েছে। যেখানে সলমন ও পুজা হেগড়ের সঙ্গে ভেঙ্কটেশ ও রাম চরণকে দেখা যাবে।

‌সম্প্রতি সলমন খানকে প্রাণে মারার হুমকি চিঠি পাঠানো হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে বলিউড। মুম্বই পুলিশ অভিনেতাকে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার পাশাপাশি সলমন খানকে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখারও অনুমতি দিয়েছে। অভিনেতার যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজরদারি রাখছে মুম্বই পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+