রেগে মেগে 'বিগ বস'-এর বাড়ি ছাড়লেন সল্লু! তুমুল হৈচৈ, কেন জানেন
জনপ্রিয় টিভি শো 'বিগ বস' এর অন্য়তম আকর্ষণ হলেন অভিনেতা সলমান খান। কিন্তু তিনিই নাকি ছেড়ে বেড়িয়ে গেলেন বিগ বস-এর বাড়ি।
জনপ্রিয় টিভি শো 'বিগ বস' এর অন্যতম আকর্ষণ হলেন অভিনেতা সলমান খান। কিন্তু তিনিই নাকি ছেড়ে বেড়িয়ে গেলেন বিগ বস-এর বাড়ি। কিন্তু হঠাৎ এই কাণ্ড কেন করলেন সল্লু, এপ্রশ্নের উত্তরে একজনেরই নাম উঠে আসছে, তিনি হচ্ছেন আকাশ।

বিগবস -এর বাড়িতে সলমানের সঙ্গে যেভাবে প্রতিযোগীদের কথা হয়, সেভাবেই কথা চলছিল। ঠিক এমন একটি সময়ে বার বার সলমান আকাশকে বোঝাতে থাকেন , যে আকাশ যেন নিজের ব্যবহার ঠিক করে নেন। নয় তো সমস্যায় পড়বেন। সলমান বলেন, প্রতিটা সপ্তাহে আকাশকে একই কথা বলতে হচ্ছে সলমান খানকে। বস্তুত তাঁকে শেখাতে হয় আকাশকে !
এরপর বিগ বস-এ নিজের নিয়মে চলতে থাকে খেলা। ডেনজার জোন সহ খেলার বিভিন্ন দিক একের পর এক পর্যায়ে সংগঠিত হয়। কিন্তু সমস্যা শুরু হয় আকাশেকে যখন সুলতানি আখাডা়য় যেতে বলা হয় তখন। সেই সময়ে আকাশ সেখানে যেতে রাজি না হওয়ায়, সলমানের বিষয়টি খারাপ লাগে, ও তিনি বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications