ঘনিষ্ঠতা কি বাড়ছে সল্লু-ক্যাটের, তারকায় ঠাসা এই পার্টিতে তাঁদের উপস্থিতি নিয়ে জল্পনা

দীপাবলির আগেই বলিউড তারকারা মেতে উঠছেন প্রাক দীপাবলির আনন্দে। বলি পাড়ার ইতিউতি চলছে দীপাবলি উপলক্ষ্যে পার্টি ।

দীপাবলির আগেই বলিউড তারকারা মেতে উঠছেন প্রাক দীপাবলির আনন্দে। বলি পাড়ার ইতিউতি চলছে দীপাবলি উপলক্ষ্যে পার্টি । কিছুদিন আগেই ভাইজান সলমানের বোন অর্পিতার পার্টি ঘিরে ছিল তারকা সমাহার। সেই পার্টিতে সলমান যেমন হাজির ছিলেন তেমনই ছিলেন ক্যাটরিনাও। দেখে নেওয়া যাক পার্টির কিছু ঝলক।

পার্টিতে ক্যাটরিনা কাইফ

পার্টিতে ক্যাটরিনা কাইফ

সলমানের বোন অর্পিতার আমন্ত্রণ বলে কথা, না এসে কী পারেন ক্যাটরিনা! শোনা যাচ্চে দিন যত এগোচ্ছে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠতার দিকে যাচ্ছে সলমা ক্যাটরিনার। তাই সলমানের বোনের পার্টিতে সলমানের পুরো পরিবারের পাশপাশি হাজির ছিলেন ক্যাটরিনাও। লাল পোশাকে তিনি অপরূপা হয়ে উঠেছিলেন।

সলমান খান

সলমান খান

পার্টিকে যেমন ক্যাটরিনার উপস্থিতি বড় খবর ছিল, তেমনই সলমানের হাজিরাও ছিল খবরে। অবশ্য বোনের আমন্ত্রণে কীভাবে সাড়া না দিয়ে পারেন সলমান! তাই একই পার্টিতে ক্যটরিনার পাশাপাশি হাজির হতে দেখা গেল সলমানকেও।

শহরুখ খান

শহরুখ খান

পার্টিতে কালো কুর্তাতে একাই মাত করেছেন বলিউডের 'রইস' শহরুখ খান। অর্পিতার প্রি-দিওয়ালি পার্টিতে এদিন এক্কেবারে মেজাজে ছিলেন বাদশা শাহরুখ খান।

রাজ-শিল্পা

রাজ-শিল্পা

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে এদিন অর্পিতার পার্টিতে এসেছিলেন শিল্পা শেট্টি। সঙ্গে ছিলন বোন সমিতাও। সলমানের সঙ্গেও বেশ খানিকক্ষণ খোশ মেজাজে সময় কাটান শিল্পা।

করণ জোহার

করণ জোহার

পার্টিতে এদিন এসেছিলেন করণ জোহারও। দেশী পোশাকে করণও এদিন যথেষ্ট লাইমলাইট কেড়েছেন।

হুমা কুরেশি

হুমা কুরেশি

এদিনের পার্টিতে সবুজ স্যুট-এ অসামান্যা লাগছিলেন হুমা কুরেশি। বলিউডের এই অভিনেত্রীকে ঘিরেও এদিন ভিড় ছিল ফটোগ্রাফারদের।

দিয়া মির্জা

দিয়া মির্জা

স্বামী সাহিল সঙ্ঘার সঙ্গে দিয়া মির্জা ও হাজির ছিলেন এই পার্টিতে । পশ্চিমী পোশাকে সুন্দরী দিয়াও এদিন ছিলেন অপরূপা।

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ

ট্র্যাডিশনের সঙ্গে তাল মিলিয়ে হালফিলের ফ্যাশনের এক মেলবন্ধন দেখা গিয়েছে অভিনেতা রীতেশ দেশমুখে পোশাকে। এদিনের পার্টিতে হাজির ছিলেন তিনিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+