কাশ্মীরের ঠাণ্ডায় সল্লু প্রমাণ করলেন কেন তিনি 'হিরো'! 'রেস ৩'-এর শ্যুটিং এর ছবি ভাইরাল
'রেস থ্রি' ছবির শ্যুটিং এ এখন কাশ্মীরে সলমন। শুধু সলমন কেন, অভিনেত্রী জ্যাকলিনও রয়েছেন সেখানে। আর প্রবল ঠাণ্ডায় বেশ কাবু হয়ে পড়েছেন অভিনেত্রী। ঠাণ্ডার দাপটে একই হাল টিমের বাকিদেরও।
'রেস থ্রি' ছবির শ্যুটিং এ এখন কাশ্মীরে সলমন। শুধু সলমন কেন, অভিনেত্রী জ্যাকলিনও রয়েছেন সেখানে। আর প্রবল ঠাণ্ডায় বেশ কাবু হয়ে পড়েছেন অভিনেত্রী। ঠাণ্ডার দাপটে একই হাল টিমের বাকিদেরও। কিন্তি ঠাণ্ডা হার মানাতে পারেনি ভাইজান সল্লুকে! ছবির শ্য়ুটিং এর এক দৃশ্যের ছবি সাম্প্রতিক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আর সেই থেকেই বেরিয়ে আসছে ভাইজান সম্পর্কে এমন উপমা।

'রেস থ্রি'-র শ্যুটিরক এর বেশ কয়েকটি দৃশ্য চিত্রায়িত হচ্ছে কাশ্মীরে। সেখানে সলমনের সঙ্গে রয়েছেন জ্যাকলিন। আর সেখানের ছবিতে দেখা যাচ্ছে , সলমনের পরনে কেবলমাত্র একটি স্যান্ডো গেঞ্জি আর জিনস। যেখানে জ্যাকলিন কে দেখা যাচ্ছে কম্বল , লেপ জডি়য়ে নিজেকে প্রায় মুড়ে ফেলেছেন। আর এখানেই সলমন প্রমাণ করে দিয়েছএন তিনি কেন 'হিরো'! সকলে যেখানে ঠাণ্ডায় কাঁপছেন, সেখানে সল্লু মিঞা কিন্তু এক্কেবারে ফিট!
'রেস থ্রি' ছাড়াও সলমন ব্যস্ত থাকছেন 'ভারত' ছবিটির শ্যুটিং এ। যে ছবিতে অভিনেত্রী হিসাবে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইদে মুক্তি পেতে চলেছে 'সুলতান' সলমনের পরবর্তী ছবি 'ভারত'। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ সেই ছবির সেট-এ সলমনের ছবিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। জানা গিয়েছে, ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড তথা আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। 'মুঝসে শাদি করোগি'-র ম্যাজিক আবারও ফিরে আসবে কি না, এখন সেটাই দেখবার। বহুদিন ধরেই কানাঘুষো রটছিল যে সলমন খানের সঙ্গে 'ভারত'-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির পরিচালক আলি আব্বাস জাফর নিজেই জানিয়েছেন যে ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা। এদিকে, প্রিয়াঙ্কাও খবরের সত্য়তা স্বীকার করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications