(ছবি) ফের চিত্র সাংবাদিকদের উপর চটে লাল সলমন খান!

সলমন খান এমন একজন মানুষ যাকে বোঝার ক্ষমতা কারো নেই। এখনি হাসছেন, মিষ্টি করে কথা বলছেন তো এখুনি রেগে যাবেন, আবার পর মুহূর্তেই রাগ ঝরিয়ে স্বাভাবিক হয়ে যাবেন। আর এক-আধ বার নয়, সলমনের এরকম মুড সুইংয়ের সাক্ষী বহুবার হয়েছেন অনেকে।

এর আগে চিত্র সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য মিডিয়া তাঁর খবর করা বন্ধ করে দিয়েছিল। এককথায় তাকে 'ব্যান' করেছিল। পরে অবশ্য বোনের বিয়েতে মিডিয়াকে আমন্ত্রণ করায়, এবং সবার সঙ্গে অত্যন্ত ভদ্র আচরণের জেরে সেই 'নিষিদ্ধ' স্ট্যাটাস থেকে মুক্তি পেয়েছিলেন সলমন।

ফের চিত্র সাংবাদিকদের উপর চটে লাল সলমন খান!

সম্প্রতি ফের নাকি তাঁকে ধাওয়া করার অভিযোগ তুলে এক চিত্র সাংবাদিকের উপর সলমন রেগে যান বলে খবর। তাঁর আগামী ছবি সুলতানের সেটে লুকিয়ে সলমনের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। সলমনের নিরাপত্তা কর্মী তা দেখে সলমনের কাছে তা জানিয়ে দেন।

এর পরই ওই চিত্রসাংবাদিককে ডেকে পাঠান সলমন। সলমনের ডাক পেয়ে রীতিমতো ঘাবড়ে যান ওই চিত্র সাংবাদিক। তবে সলমন কিন্তু এবার আর চেঁচামিচি বা খারাপ ব্যবহার করেননি। বরং তিনি শুধু ওই সাংবাদিককে বলেন তাঁকে ধাওয়া না করতে। তিনি চান না তার এই ছবিতে তার লুক এখনই প্রকাশ হয়ে যাক।

ইন্ডাস্ট্রিতে এটা সকলেই জানেন আলি আব্বাস জাফরের ছবিতে নিজের লুক নিয়ে লুকোচাপা রেখেই এখন চলছেন সলমন। সুলতান ছবিতে তাঁর কুস্তিগীর ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যেতে বেজায় চটেছিলেন সল্লুভাই। তবে এবার যেভাবে ঠান্ডা মাথায় পুরো বিষয়টা তিনি সামলালেন তা সত্যিই ওই চিত্রসাংবাদিক কেন সলমন ঘণিষ্ঠদেরও চমকে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+