বোনের বিয়েতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করলেন সলমন খান

সূত্রের খবর, গত বৃহস্পতিবার নিজের ছবি 'বজরঙ্গি ভাইজান'-এর শ্যুটিংয়ে দিল্লি এসেছিলেন সল্লু মিঞা। প্রধানমন্ত্রীর ৭ নম্বর, রেসকোর্স রোডের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। তখনই সলমন খান তাঁকে বোনের বিয়েতে আসতে অনুরোধ করেন। এই খবর তিনি চেপে গেলেও পরে জানাজানি হয়ে গিয়েছে।
সলমনের বোন অর্পিতা খান চলতি মাসের শেষে তাঁর বয়ফ্রেন্ড আয়ুস্ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। এই উপলক্ষে বোনকে আস্ত একটি বাংলো উপহার দিচ্ছেন সলমন।
প্রসঙ্গত, 'বজরঙ্গি ভাইজান' ছবিটি কবীর খান কর্তৃক পরিচালিত। এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর।












Click it and Unblock the Notifications