টিবি আক্রান্ত সহ অভিনেত্রী পূজা, পাশে দাড়ালেন কি সলমন! যা জানালেন 'সুলতান'
সলমন সমস্ত ঘটনার কথা জানতে পেরে অত্যন্ত দুঃখিত হন বলেও এদিন জানান। পাশাপাশি , তিনি জানান, যতটা সম্ভব ততটা সব রকমের সাহায্য করা হবে পূজাকে।
১৯৯৫ সালে মুক্তি পায় সলমন খান অভিনীত 'বীরগতি' ফিল্মটি। যে ছবিতে অভিনয় করেন অভিনেত্রী পূজা দাদওয়াল। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী পূজা দাদওয়াল টিউবারকিউলোসিস-এ আক্রান্ত । সাহায্যের আশায় তিনি সলমনের দ্বারস্থ হতে চেয়েছিলেন। তবে কোনও সাড়া পাননি বলে জানান এক সাক্ষাৎকারে। খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে বলিউডে। শেষেমেশ বলিউডের সুলতান নিজেই এগিয়ে এলেন এই অভিনেত্রীর সাহায্যে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে সলমন জানান,'বীরগতি' ছবিতে তাঁর নয় , অতুল অগ্নিহোত্রীর বিপরীতে অভিনয় করেন পূজা। সলমন সমস্ত ঘটনার কথা জানতে পেরে অত্যন্ত দুঃখিত হন বলেও এদিন জানান। পাশাপাশি , তিনি জানান, যতটা সম্ভব ততটা সব রকমের সাহায্য করা হবে পূজাকে। 'পূজা সেরে উঠবেন' বলেও এদিন আশা প্রকাশ করেন বলিউডের সুলতান।
অভিনেত্রী পূজা বহুদিন ধরেই ফুসফুসের সমস্যা তথা টিউবারকিউলোসিস-এ আক্রান্ত। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি তিনি। বহুদিনের চিকিৎসার ভার টানতে না পেরে পূজা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন বলে খবর। আর সেজন্যই তিনি সলমনের দ্বারস্থ হন। যার প্রত্যুত্তরে সলমন খানও পাশে দাঁড়লেন পূজার।












Click it and Unblock the Notifications