জ্যাকলিনের নামের সঙ্গে নিজের পদবী জুড়লেন সলমন! বিয়ের ফুল ফুটল নাকি?

জ্যাকলিনের নামের সঙ্গে নিজের পদবী জুড়লেন সলমন! বিয়ের ফুল ফুটল নাকি?
মুম্বই, ২৬ জুলাই : পঞ্চাশ ছুঁই ছুইতেও যে বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলার' সলমন খান তা বুঝি তাঁর সবচেয়ে শত্রুও মেনে নিতে দ্বিধা বোধ করবেন না। ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ, বলিউডের একাধিক সুন্দরীর সঙ্গে একাধিক বার নাম জড়িয়েছে সলমনের। গাড়ি, বাড়ি, কাপড়, গয়না অনেক কিছুই উপহার দিয়েছেন তাদের। কিন্তু মজার ছলেও কখনও নিজের পদবী কাউকে দেননি সলমন। কিন্তু একি ! মজার ছলে জ্যাকলিনের নামে সঙ্গে নিজের পদবী জুড়ে দিলেন সলমন। তবে কী বিষয়টা এবার একটু বেশীই গভীরে গিয়েছে?

টেলিভশনের একটি রিয়্যালিটি শো-তে তাঁর ছবি 'কিক'-এর প্রচারে গিয়ে জ্যাকলিনকে মধুর বিড়ম্বনায় ফেললেন সলমন। জ্যাকলিনের প্রসঙ্গে যতবারই কিছু বলছেন সলমন জ্যাকলিন তো সে একবারে লজ্জায় লাল।

শুধু তাই নয়, জি টিভির একটি অনুষ্ঠানে গিয়ে জ্যাকলিনকে জেএফকে (JFK)বলে পরিচয় করিয়ে দিলেন। 'জেকেএফ'? আজ্ঞে হ্য়াঁ, আপনার মতোই অনুষ্ঠানের ক্রু সদস্যরাও থতমত খেয়েছিলেন। জেকেএফ (JKF)যে জন এফ কেনেডি তা সবাই জানে। সলমন কী তবে ভুল করে বর্ণের এধার ওধার করে ফেলেছেন?

বিভ্রান্তি এড়াতে ক্র সদস্যদের একজন সরাসরি জিজ্ঞাসাই করে ফেললেন। কিন্তু সলমনের সটাং জবাব জেএফকে আসলে 'জ্যাকলিন ফার্নান্ডেজ খান'। সলমনের জবাব শুনে তো ছানাবড়া ওই ক্রু সদস্যর চোখ। একেবারে জ্যাকলিনকে খান বানিয়ে দিলেন সলমন।

হিন্দি নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নন জ্যাকলিন। তাই অনুষ্ঠানে বসে সারাক্ষণ হিন্দি কথাগুলো জ্যাকলিনের কানে ফিসফিস করে বুঝিয়ে দিচ্ছিলেন সলমন। একেবারে জ্যাকলিনের রক্ষাকবচ হয়ে এসেছিলেন সলমন।

তবে যাই বলুন, জ্যাকলিনের সঙ্গে খান পদবীটা খাসা মানিয়েছে কিন্তু। সলমন-জ্যাকলিনের অনস্ক্রিন, অফস্ক্রিন কেমিস্ট্রিও পুরো জমে ক্ষীর। তাহলে কী এবার বিয়ের কথা ভাবছেন বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলার'?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+