(ছবি)মান্ডিতে অর্পিতা-আয়ুষের রিসেপশনে আবেগপ্রবণ হলেন সলমন খান
অর্পিতা খান ও আয়ুষ শর্মার জাঁকজমকপূর্ণ রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন হল মান্ডিতে। কিন্তু এই অনুষ্ঠানের হাইলাইট কিন্তু ছিলেন অর্পিতার দাদা সলমন খানই।
হিমাচল প্রদেশে চপার থেকে নামার পর থেকেই ভক্তদের ভালবাসার ঢেউয়ে ভেসেছেন বলিউডের দাবাঙ্গ খান। এদিনের অনুষ্ঠানে একমাত্র সলমনই ছিলেন যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এমননকী যাদের নিয়ে এই অনুষ্ঠান সেই অর্পিতা-আয়ুষও যেন সলমনের ছায়ায় ঢেকে গিয়েছিলেন।
এদিন নিজের কথা দিয়ে সবার মন জয় করে নিলেন সল্লুভাই। বললেন, "আমি এখানে এসেছি আমার বোনকে আপনাদের হাতে তুলে দিতে। ও শুধু আমার বোন নয়, আমার প্রানও বটে।"
"আমি শুনেছি হিমাচলের মানুষ খুব ভাল। ঠিক একইরকম ভাল মান্ডির। চারিদিকে এত ভাল মানুষ দেখে আমি আপ্লুত। এখন হিমাচল ও মান্ডির মানুষের সঙ্গে আমার আত্মীয়তা শুরু হয়ে গেল। আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের জন্য করব।"
অর্পিতা-আয়ুষের রিসেপশনের কিছু ছবি দেখুন এখানে।

চপার থেকে নেমে
এদিন চপারে করে হিমাচল প্রদেশে পৌছন সলমন খান। সেখান থেকে গাড়ি করে রিসেপশন হলে পৌঁছন সলমন।

মায়ের সঙ্গে
মা সলমার সঙ্গের ছেলে সলমন ও মেয়ে অর্পিতা।

ভক্তদের উদ্দেশে
ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সলমন।

পরিবারের সঙ্গে
আয়ুষের পরিবার ও অর্পিতার পরিবারকে নিয়ে একেবারে পিকচার পারফেক্ট ছবি।

বেয়াইয়ের সঙ্গে
আয়ুষের বাবার সঙ্গে বসে আলোকচিত্রীদের দিকে মুখ করে ছবিতে পোজ দিচ্ছেন সলমন।

বোনের সঙ্গে
বোন অর্পিতার সঙ্গে সল্লুভাই।

মেহেন্দি
রিসেপশন অনুষ্ঠানের জন্য অর্পিতার পায়ের নিখুঁত মেহেন্দি।

ভক্তদের মাঝে
হিমাচল প্রদেশে চপার থেকে নামার পর থেকেই ভক্তদের ভালবাসার ঢেউয়ে ভেসেছেন বলিউডের দাবাঙ্গ খান।












Click it and Unblock the Notifications