ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান!

বিয়ে শেষে তখন নাচ-গানের অনুষ্ঠান চলছে। ডিজে তখন ক্যাটরিনার জনপ্রিয় 'চিকনি চামেলি' গানটা বাজাচ্ছে। সল্লুভাই স্টেজে উঠে ক্যাটরিনাকে গানের সঙ্গে নাচার আমন্ত্রণ জানালেন মুচকি হেসে। লজ্জা পেয়ে ক্যাটরিনা করণ জোহরের পিছনে লুকিয়ে পড়লেন। এবার করণকে সলমন বললেন ক্যাটরিনাকে নিয়ে স্টেজে আসার জন্য। তাতেও ক্যাট হেসে হেসে না করে যাচ্ছিলেন।
এরপরে সলমন বলে উঠলেন, আচ্ছা ঠিক হ্যায় ক্যাটরিনা কাইফ নহি, ক্যাটরিনা কাপুর প্লিজ কাম অন দ্য স্টেজ (আচ্ছা ঠিক আছে ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাপুর দয়া করে মঞ্চে আসুন)!" ক্যাট তো একেবারে লজ্জায় লাল। কিন্তু আর না করার উপায় নিয়ে, লাজুক হাসি ঠোঁটে লাগিয়েই মঞ্চে গেলেন ক্যাট। আসলে বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্র রয়েছে ক্যাটের। আগামী বছর বিয়েটাও সেরে ফেলতে পারেন দুজনে। এখবর এখন সবারই জানা।
কিন্তু এখানেই শেষ নয়, মঞ্চে ক্যাটের পাশে দাঁড়িয়ে দুষ্টুমিষ্টি হাসি মেখে সলমন বললেন, "আমি কী করব, আমি তো তোমাকে ক্যাটরিনা খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমিই ক্যাটরিনা কাপুর হওয়াটাই বেছে নিয়েছ।"
বেচারা ক্যাটরিনা আর কী করেন, হাল্কা হাসি ছাড়া আর যে কিছুই করার নেই তার এখানে। তবে, সলমন ও তাঁর পরিবারের সঙ্গে ক্যাটের যে সুসম্পর্ক রয়েছে তাতে ক্যাটের এটা বুঝতে অসুবিধা হয়নি যে সল্লু যা বলেছেন ঠাট্টার ছলেই বলেছেন।












Click it and Unblock the Notifications