লকডাউনে সলমান 'ব্রেকফাস্টে' ঘাস খেলেন! ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট পাড়া

লকডাউনে সলমান 'ব্রেকফাস্টে' ঘাস খেলেন! ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট পাড়া

লকডাউনে গোটা দেশ। স্তব্ধ রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ি বন্দি সাধারণ মানুষ থেকে তারকারা। এমন সময়ে দেশের তাবড় শিল্পীদের নিয়ে কৌতূহলের পারদ চড়েছে ফ্যানদের মধ্যে। একদিকে অমিতাভ , রজনীকান্ত থেকে প্রসেনজিৎরা যখন লকডাউনি বিশেষ ফিল্ম তৈরি করে দেশবাসীকে সচেতন করছেন, তখন সলমান খানের একটি ভিডিও নেট পাড়ায় ভাইরাল হল।

লকডাউনে সলমান ব্রেকফাস্টে ঘাস খেলেন! ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট পাড়া

সলমন এদিন সকালে নিজেই একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, নিজের 'প্রেমের' সঙ্গে তিনি ব্রেকফাস্ট সেরেছেন আজ। উল্লেখ্য, 'প্রেম' বলতে এখানে নিজের পোষ্য ঘোঁড়াকে বুঝিয়েছেন সলমন। যাকে সকালে ঘাস খাওয়াতে গিয়ে নিজেও মজার ছলে ঘাসে কামড় বসিয়ে দেন সলমন! খেতে খেতে আবার তাঁকে বলতে শোনা যায় ,'ইটস ড্যাম গুড ইয়া..'! সেই ঘটনা ধরা পড়েছে এক ভিডিওতে। আর সেই ভিডিও সলমন পোস্ট করতেই নেট পাড়ায় তুমুল আলোচনা শুরু হয়ে যায়। নিছক মজার ছলে তোলা সলমনের এই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

View this post on Instagram

Breakfast with my love...

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

সলমন খান নিজে বহু ছবিতেই 'প্রেম' নামক চরিত্রে অভিনয় করেছেন। তবে সলমনের জীবনে 'প্রেম' কে, তা নিয়ে বহু জল্পনা রয়ে গিয়েছে বলিউডে। এরপর এদিন সকালে সলমন যখন লেখেন যে, ' ব্রেকফাস্ট করছি আমার প্রেমের সঙ্গে', তখন ভিডিও -তে ক্লিক না পড়ে যায় কোথায়! আপাতত এই ভিডিওতে মাতোয়ারা নেট পাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+