এখনও কি আছে গোপন ব্যথা ! নয়তো ঐশ্বর্যর ছবি সম্পর্কে এই বক্তব্য কেন সলমানের

সলমান খান কিছুতেই চান না , ২০১৮ সালের ইদে সলমানের ছবি ' রেস ৩'-এর সঙ্গে মুক্তি পাক ঐশ্বর্য অভিনীত ' ফ্যানি খান'।

আগামী বছরের ইদে মুক্তি পাচ্ছে সলমান খানের ছবি 'রেস ৩' । ইদের মরশুম মানেই সলমানের নয়া ছবি। তাই বছরভর সলমানের ফ্যানেরা অপেক্ষায় থাকেন ইদের মরশুমে তাঁদের ভাইজানের ছবির জন্য়। তবে সামনের ইদে সলমানের জন্য সম্ভবত আসতে চলেছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি। শোনা যাচ্ছে, সেই সময়েই মুক্তি পেতে চলেছে সলমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য অভিনীত 'ফ্যানি খান'।

সলমানের বক্তব্য়

সলমানের বক্তব্য়

সূত্রের খবর সলমান খান কিছুতেই চান না , ২০১৮ সালের ইদে সলমানের ছবি ' রেস ৩'-এর সঙ্গে মুক্তি পাক ঐশ্বর্য অভিনীত ' ফ্যানি খান'। দুটি ছবিই একদিনে মুক্তি পাক , এটা একদমই বরদাস্ত করতে চাইছেন না সলমান।

কেমন এমন দাবি সলমানের

কেমন এমন দাবি সলমানের

একই দিনে সলমান ও ঐশ্বর্যর ছবি মুক্তি পেলে তা নিয়ে মিডিয়ায় তোলপাড় হবে। আর তা এক্কেবারেই চাইছেন না সলমান । তাতে আবারও সলমান ঐশ্বর্যকে নিয়ে কথা উঠতে পারে বলে আশঙ্কা সলমানের। অনেকেই ধোঁয়া তুলেছেন যে সলমান এখনও ঐশ্বর্য সম্পর্কে ততটা সংবেদন শীল, যতটা তিনি আগে ছিলেন।

ফিল্মে নেতিবাচক প্রভাব

ফিল্মে নেতিবাচক প্রভাব

সলমান খান মনে করেন দুটি ছবি একসঙ্গে মুক্তি পেলে , সলমান -ঐশ্বর্যকে ঘিরে পুরনো প্রসঙ্গ টেনে আনবে মিডিয়া। যা ছবির উপর প্রভাব ফেলবে।

ঐশ্বর্য কী চাইছেন ?

ঐশ্বর্য কী চাইছেন ?


সূত্রের খবর দুটি ছবি একই দিনে মুক্তি পাওয়া নিয়ে কোনও রকমের সমস্যা নেই ঐশ্বর্যর। গোটা বিষয়টি নিয়ে বেশ উদাসীন রাই সুন্দরী। ফলে বোঝাই যায় পুরনো কথা নিয়ে সেভাবে আর ভাবতে চান না বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য।

'ফ্যানি খান'-এর মুক্তির দিন

'ফ্যানি খান'-এর মুক্তির দিন


'ফ্যানি খান'এর মুক্তির দিন নিয়ে এত জল ঘোলা হলেও , ছবির মুক্তির দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। অভিনেতা অনিল কাপুর যিনি ছবি প্রযোজনা করছেন, তিনি নিজেই জানিয়েছেন, ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুন ২০১৮। অর্থাৎ আগামী বছর ইদেই মুক্তি পাচ্ছে ঐশ্বর্য-রাজকুমার রাও অভিনীতি 'ফ্যানি খান'।

'ফ্যানি খান' ছবির গল্প কী ?

'ফ্যানি খান' ছবির গল্প কী ?


বিখ্যাত ডাচ ছবি ' এভরিবডিস ফেমাস' এর রিমেক হতে চলেছে ফ্যানি খান। ছবিটি ইদে মুক্তি পেলে স্বভাবতই তা সলমানের 'রেস ৩'-এর মুখোমুখি হবে।

'রেস ৩'

'রেস ৩'

'রেস ' ছবির সিরিজের এই সিনেমাতে সলমানের সঙ্গে থাকছেন জ্য়াকলিন ও বলি দেওল। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সেই পুরনো ঘটনা

সেই পুরনো ঘটনা

গোটা বিতর্ক যে বিষয়টিকে নিয়ে তা হল সলমানের সঙ্গে ঐশ্বর্যর প্রেম। সঞ্জয়লীলা বনশালীর ছবি 'হাম দিল দে চুকে সনম' -এর সেট থেকে প্রেম শুরু হয় সলমান ও ঐশ্বর্যর। কিন্তু তার পরে বিভিন্ন কারণে দুজনের বিচ্ছেদ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+