সলমন খানকে মারতে পাঠানো হয়েছিল শার্পশুটার, চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের

সলমন খানকে মারতে পাঠানো হয়েছিল শার্পশুটার, চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের

রবিবার ৫ জুন সলমন খান ও তাঁর বাবা সলিম খানকে প্রাণে মারার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে সলমন ও সলিম খানকে চিঠিতে বলা হয় যে '‌মুসেওয়ালা মত অবস্থা করে দেব।'‌ এরপরই বান্দ্রা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে রয়েছে সিধু মুসেওয়ালা খুনে প্রধান সন্দেহভাজন যে, সেই লরেন্স বিষ্ণোই। তবে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সম্প্রতি।

সলমন খানকে মারতে পাঠানো হয়েছিল শার্পশুটার, চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের

সলমন খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। তাঁর বাড়ির সামনে পাঠানো হয়েছিল শার্পশুটার। বিস্ফোরক এই খবর প্রকাশ করা হয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে। অভিযোগ, এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বলিউড সুপারস্টার সলমন ও তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়ার পর নিরাপত্তা বাড়ানো হয়।

কিন্তু সলমন থানায় গিয়ে জানিয়ে আসেন যে তাঁর কোনও শত্রু নেই। কিন্তু এখন শোনা যাচ্ছে, হুমকি চিঠির জন্য সলমনের নিরাপত্তা বাড়ানো হয়নি। এর নেপথ্য়ে রয়েছে অন্য কারণ। সুপারস্টারের বাড়ির সামনেই তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। আর এর নেপথ্যে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সলমনকে মারার জন্য এক শার্পশুটারকে টাকা দেওয়া হয়েছিল। সকালে অনেক সময়ই সাইকেলে চড়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েন সলমন। সেই সময় তাঁর নিরাপত্তা সবচেয়ে কম থাকে। এই সুযোগে সকালেই ভাইজানকে মারার পরিকল্পনা করেছিল ওই শার্পশুটার।

হকিস্টিকের খাপে একটি বন্দুক নিয়ে সলমনের বাড়ির সামনে অপেক্ষা করছিল সে। ঘটনাচক্রে সেদিন সকালে সলমনের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। বলিউডের 'দাবাং' স্টারকে সেখানে নিয়ে যেতে পুলিশের একটি এসকর্ট গাড়ি এসেছিল। পুলিশ দেখেই ভয় পেয়ে যায় শার্পশুটার। পরিকল্পনা বাতিল করে।

সিধু মুসে ওয়ালা খুনের পর থেকেই মুম্বই পুলিশ সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করে দিয়েছিল। বান্দ্রা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে লরেন্স বিষ্ণোইয়ের তিন গ্যাং সদস্য রাজস্থানের জালোর থেকে মুম্বই এসেছিল সলমনকে মারার পরিকল্পনা নিয়ে। তারাই হুমকি চিঠি দেয়। এছাড়াও তারা সৌরভ মহাকালের সঙ্গে দেখা করে। এই সৌরভ মহাকালকে বৃহস্পতিবার ৬ ঘণ্টা ধরে জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তিন ব্যক্তিকে ইতিমধ্যেই সনাক্ত করা গিয়েছে। তিন জনই বিষ্ণোই গ্যাং এর সদস্য বলেও জানা গিয়েছে। এই সৌরভ মহাকালকে পুনে থেকে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+