সলমন-ধামাকা গণেশ বিসর্জনের রাতে! বৃষ্টিভেজা রাস্তায় চরম নাচ সল্লুর , দেখুন ভিডিও
মুম্বই জুড়ে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টি কিছুতেই ভাঁটা ফেলতে পারেনি, গণেশ বিসর্জনের অনুষ্ঠানে। সাড়ম্বরে গণেশ চতুর্থী পালনের সঙ্গে সঙ্গেই গণেশ বিসর্জনেও মুম্বইবাসী সমান উৎসাহ দেখিয়েছেন।
মুম্বই জুড়ে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টি কিছুতেই ভাঁটা ফেলতে পারেনি, গণেশ বিসর্জনের অনুষ্ঠানে। সাড়ম্বরে গণেশ চতুর্থী পালনের সঙ্গে সঙ্গেই গণেশ বিসর্জনেও মুম্বইবাসী সমান উৎসাহ দেখিয়েছেন। এই হুল্লোড়, হইচই থেকে নিজেকে সরিয়ে রাখেননি বলিউড তারকা সলমন খানও। গণেশ বিসর্জনের রাতে তুমুল হইচই আর হুল্লোড়ের মধ্যে সলমন খান মাত করেন আসর।
|
সলমন-স্বরাদের নাচ!
তাসা , ঢোল তখন নিজের ছন্দে বেজে উঠেছে। আর তার সঙ্গে রীতিমতো উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠেন সলমন খান। এই জমাটি আসরের নাচে অংশ নেন ডেজি শাহ থেকে স্বরা ভাস্কররা।
সলমন খানের নাচ
এদিন রীতিমতো মেজাজে ধরা দেন সলমন। আর সেই সঙ্গে বাজতে থাকে ঢোলও। এই উৎসবমুখর ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
|
বৃষ্টি ভেজা রাস্তায় সলমনের নাচ!
মুম্বইয়ের রাস্তা তখন বৃষ্টিস্নাত। আর সেখানেই রীতিমতো বৃষ্টিভিজে, গলদঘর্ম হয়ে নাচের তালে মেতে ওঠেন সলমন খান।












Click it and Unblock the Notifications