'হাম দিল দে চুকে সনম'-এর পর ফের সলমন জুটি বাঁধছেন কার সঙ্গে! কয়েকটি তথ্য

'খামোশি' থেকে 'হাম দিল দে চুকে সনম' , সলমনের সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর দুটি ছবিই ছিল ব্লকবাস্টার হিট! সলমনের অভিনয় প্রতিভাকে অন্য ঘরানায় পৌঁছে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী।

'খামোশি' থেকে 'হাম দিল দে চুকে সনম' , সলমনের সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর দুটি ছবিই ছিল ব্লকবাস্টার হিট! সলমনের অভিনয় প্রতিভাকে অন্য ঘরানায় পৌঁছে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। শোনা যাচ্ছে , ফের একবার এই দুই পরিচালক ও অভিনেতা জুটি বাঁধতে চলেছেন। খুব শিগগিরিই সঞ্জয়-সলমন জুটি তাঁদের পরবর্তী ছবি নিয়ে মুখ খুলবেন বলে খবর।

হাম দিল দে চুকে সনম-এর পর ফের সলমন জুটি বাঁধছেন কার সঙ্গে! কয়েকটি তথ্য

একদিকে, বলিউডে করণ জোহরের সঙ্গে ফের একবার শাহরুখ খান জুটি বেঁধে নতুন ছবিতে আসতে চলেছেন বলে খবর। অন্যদিকে, ফের একবার সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে সলমনের জুটি বাঁধবার খবর উঠে এল। এবছরের ইদে মুক্তি পেতে চলেছে সলমনের 'রেস থ্রি' ছবিটি। তারপরই সঞ্জয় লীলাবনশালীর সঙ্গে পরবর্তী ছবির বিষয়ে সলমন আলোচনায় বসতে চলেছেন বলে খবর।

বহুদিন ধরেই বলিউডের অলি-গলিতে খবর ছিল যে সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবিতে দেখা মিলবে সলমন খানের। সেই খবর আপাতত সত্যি করে বনশালীর পরবর্তী ছবির জন্য বলিউডের সুলতান তৈরি হচ্ছেন বলে জানা গিয়েছে। তবে ছবির স্ক্রিপ্ট সলমনকে শোনানোর পালা এখনও বাকি রয়েছে। তারপরই এই নায়ক-পরিচালক জুটি ছবির বিষয়ে মিডিয়ার কাছে মুখ খুলবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+