শাস্তি ও জেলে থাকা নিয়ে মুখ খুললেন সলমন খান, কী বললেন ভাইজান
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জোধপুর আদালত তাঁকে পাঁচ বছরের সাজা দিয়েছে। তা নিয়ে মুখ খুলেছেন সলমন।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জোধপুর আদালত তাঁকে পাঁচ বছরের সাজা দিয়েছে। সেই মামলায় জামিনের আবেদন করে আপাতত জামিনে মুক্ত বলিউড সুপারস্টার সলমন খান। শনিবার জামিন পেয়ে সোজা মুম্বই উড়ে এসেছেন। তবে সাজা পাওয়ার পরে জামিনের আগে দুই রাত জেলবন্দি থাকতে হয়েছে সলমনকে। তা নিয়ে মুখ খুলেছেন সলমন।

সকলকে ধন্যবাদ সল্লুর
জোধপুর সেন্ট্রাল জেলে রাত কাটানোর পর জামিন পেয়ে বেরিয়ে এসে মুখ খুলেছেন সলমন খান। দুই রাত জেলে কাটানো সলমন টুইট করে ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এত ভালোবাসা ও সমর্থনে তিনি ধন্য বলে টুইটে ব্যাখ্যা করেছেন সলমন খান।

টুইট ভাইজানের
জামিন পেয়ে বাড়ি ফিরে সলমন টুইটারে লেখেন, অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত প্রিয়জনকে। যাঁরা আমার পাশে ছিলেন ও এত দুঃসময়েও আশা হারাননি। পাশে থাকার ও ভালোবাসার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ। সকলকে ঈশ্বর যেন আশীর্বাদ করেন।

শনিবার জামিন
শনিবার সলমনকে জোধপুর আদালত জামিন দেয়। পাঁচ বছরের সাজা পেয়েছেন সলমন। সেই রায়ের প্রেক্ষিতে আদালতে জামিনের আবেদন জানানো হলে তা মঞ্জুর করা হয়েছে। শনিবার বিকেলে জোধপুর জেল থেকে ছাড়া পেয়ে সলমন মুম্বই রওনা দেন। আপাতত দেশের বাইরে যেতে পারবেন না তিনি। আগামী ৭ মে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে।

বৃহস্পতিবার পাঁচ বছরের সাজা
গত বৃহস্পতিবার সলমন খানকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের সাজা শোনানো হয়। এই ঘটনায় সলমন ছাড়াও সঈফ আলি খান, তাব্বু, নীলম, সোনালি বেন্দ্রে অভিযুক্তের তালিকায় থাকলেও তাদের প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়। পরে সলমনকে সাজা শোনানো হয়।












Click it and Unblock the Notifications