ইদে আসছে সলমানের নয়া ধমাকা! টুইট ঘিরে চাঞ্চল্য

এক একটি উৎসবের মরশুমে দাপট দেখান বলিউডের এক একজন খান। দিওয়াল শাহরুখের হলে, ক্রিস্টমাস আমিরের আর ইদ সলমানের। পরের বছরের ইদে নিজের ছবি ' ভারত' নিয়ে হাজির হচ্ছেন ভাইজান।

এক একটি উৎসবের মরশুমে দাপট দেখান বলিউডের এক একজন খান। দিওয়াল শাহরুখের হলে, ক্রিস্টমাস আমিরের আর ইদ সলমানের। তবে এবছর ক্রিস্টমাস যেমন দখলে রাখলেন সলমান তেমনই পরের বছরের ইদও নিজের দখলে রাখলেন সল্লু মিঞা। পরের বছরের ইদে নিজের ছবি ' ভারত' নিয়ে হাজির হচ্ছেন ভাইজান।

ইদে আসছে সলমানের নয়া ধমাকা! টুইট ঘিরে চাঞ্চল্য

৫১ বছরের সলমানের ছবি 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পেতে চলেছে ডিসেম্বরে। এরপরই পরের বছরের ইদের মরশুমে আবারও দেখা মিলবে তাঁর। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন এই তথ্য। ইদে সলমানের ছবি 'ভারত' -এর পরিচালনা করছেন আলি আব্বাস জাফর, ও প্রযোজন করছেন সলমানেরই বোনের জামাই অতুল অগ্নিহোত্রী।

জানা গিয়েছে স্বাধীনতা পরবর্তী ভারতের অবস্থা থেকে ২০০০ সাল পর্যন্ত সময়কালকে এই ছবিতে দেখানো হবে। ছবি নিয়ে সলমানের কোনও মন্তব্য প্রকাশিত না হলেও এই ছবি নিয়ে উচ্ছসিত প্রযোজক অতুল অগ্নিহোত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+