'রেস থ্রি'-তে থাকছে ধুন্ধুমার ক্লাইম্যাক্স ! সলমন-ববির ফিল্মের শেষ দৃশ্যটি কেমন, কয়েকটি তথ্য
ফিল্ম যখন ভাইজানের তখন ক্লাইম্যাক্স ধুন্ধুমার না হয়ে পারে! আর অ্যাকশন ঠাসা 'রেস' সিরিজের তৃতীয় ফিল্মের ট্রেলারই জানান দিয়েছে, ছবি কোন পর্যায়ের অ্যাকশন দৃশ্য উপহার দিতে চলেছে।
ফিল্ম যখন ভাইজানের তখন ক্লাইম্যাক্স ধুন্ধুমার না হয়ে পারে! আর অ্যাকশন ঠাসা 'রেস' সিরিজের তৃতীয় ফিল্মের ট্রেলারই জানান দিয়েছে, ছবি কোন পর্যায়ের অ্যাকশন দৃশ্য উপহার দিতে চলেছে। সলমনের কাছে এই ছবি যেমন 'ইদে' ভক্তদের আরও মুগ্ধ করে দেওয়ার চ্যালেঞ্জ, তেমনই ববি দেওলের কাছে ফের একবার বলিউডে নিজেকে প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এই 'রেস থ্রি'। আর দুই নায়ক -খলনায়ককে নিয়ে মারকাটারি ক্লাইম্য়াক্স রয়েছে ফিল্মে। এমনই দাবি পরিচালক রেমো ডিসুজার।

'রেস থ্রি' ছবিতে নায়ক সলমন 'সিকন্দর'-এর চরিত্রে অভিনয় করছেন। আর ববি রয়েছেন খলনায়কের ভূমিকায়। ফিল্মে দুজনেই জ্যাকলিনের প্রেমে মশগুল। আর সেই থেকেই শুরু দুজনের মধ্যে 'রেস'। ইতিমধ্যেই ছবির ট্রেলার বেশ সাড়া ফেলে দিয়েছে। ট্রেলারেই দেখা যচ্ছে কী পরিমাণ অ্যাকশন থাকতে চলেছে ছবিতে। যদিও তা নিয়ে বিভিন্ন মহলে ট্রোল শুরু হয়ে গিয়েছে, যাকে তোয়াক্কাও করছেন না সলমনরা। আপাতত ছবির ক্লাইম্যাক্স নিয়ে বেশ কিছু তথ্য পেশ করা হয়েছে 'রেস থ্রি' টিমর তরফে।
জানা গিয়েছে, ছবির ক্লাইম্যাক্স-এর শ্যুটিং -এই শুধুমাত্র লেগেছে ৫ দিন। এই ক্লাইম্যাক্সে কী ঘটতে চলেছে তার একটুকরো ঝলক দেওয়া হয়েছে ছবির ট্রেলারে। ছবির পরিচালক রেমো ডিসুজডা জানিয়েছেন সলমন যেভাবে ক্লাইম্যাক্স চেয়েছিলেন সেভাবই সমস্ত কিছু শ্যুটিং করা হয়েছে। শেষের দৃশ্যেও রয়েছে বিখ্যাত গাড়ি ধাওয়া করার দৃশ্য। যা 'রেস' সিরিজের অন্যতম অংশ। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে 'রেস থ্রি'-র ক্লাইম্যাক্স। ইদের মরশুমে ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুন।












Click it and Unblock the Notifications