বিয়ের পোশাক পছন্দ ছিল না বোনের, রেগে কাঁই হন সল্লু

কিছুদিন আগেই বিয়ে হল সল্লু মিঞার বোন অর্পিতা খানের। এমন জমকালো বিয়ে বোধ হয় খুব কমই দেখা যায়। বোনকে ১৬ কোটি টাকার ফ্ল্যাট, সাড়ে চার কোটি টাকা দামের গাড়ি, এক কোটি টাকার গয়না, বিদেশে মধুচন্দ্রিমার খরচ সবই দিয়েছেন সলমন খান। কিন্তু বিয়ের দিন খান পরিবারের অন্দরে বেজায় গণ্ডগোল হয়েছিল। নিজের পছন্দের একটি পোশাক অর্পিতা তৈরি করে দিতে বলেছিলেন দুই ফ্যাশন ডিজাইনার আবু জনি এবং সন্দীপ খোসলাকে। অভিযোগ, তাঁরা সেই কথা না শুনে নিজেদের পছন্দের পোশাক বানান। অর্পিতাকে বিয়ের দিন বলেছিলেন, তাঁর চেহারায় নাকি এটাই মানানসই হবে। এতে গোঁসা করে অর্পিতা নালিশ করেন সলমনের কাছে। তাতেই রেগে যান এই বলিউডি নক্ষত্র।
শোনা গিয়েছে, সলমন খান দুই ডিজাইনারকে ডেকে যাচ্ছেতাই বলতে শুরু করেন। তাঁরা ভয় পেয়ে জয়া বচ্চনকে ফোন করেন। কারণ, বচ্চন পরিবারের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা আছে। আবার সল্লুও যথেষ্ট ভক্তিশ্রদ্ধা করেন জয়াকে। জয়ার ফোনে শান্ত হন সলমন। বিয়েটা ভালোয় ভালোয় মিটে যায়।












Click it and Unblock the Notifications