সৌরভের সামনেই 'দাদাগিরি' করতে চলেছেন সলমান, তাও কলকাতার মাটিতে! আসল গল্প কী
খুব শিগগিরিই কলকাতায় দাদার সামনেই দাদাগিরি দেখাতে চলেছেন সলমান খান! ঘটনা কোনও ফিল্মের শ্যুটিং এর নয়, বরং ছোট পর্দার।
খুব শিগগিরিই কলকাতায় দাদার সামনেই দাদাগিরি দেখাতে চলেছেন সলমান খান! ঘটনা কোনও ফিল্মের শ্যুটিং এর নয়, বরং ছোট পর্দার। 'দাদাগিরি' অনুষ্ঠানে দেখা যেতে চলেছে সলমান খানকে। শোয়ের গ্রান্ড ফিনালের জন্য কলকাতায় ফেব্রুয়ারিতেই 'দাদাগিরি'-র মঞ্চে দেখা যেতে পারে সলমানকে।

এপর্যন্ত 'দাদাগিরি'-র মঞ্চে একাধিক সেলেব এসেছে। ক্রিকেট তারকা থেকে ফিল্ম ব্যাক্তিত্ব,নানা মহলের নানা শিল্পীকে দেখা গিয়েছে এই মঞ্চে । তবে এবার বলিউডের ভাইজানের পালা। এপর্যন্ত বলিউডের খানত্রয়ীর মধ্যে শাহরুখ ও আমিরের সঙ্গে দেখা গিয়েছে সৌরভকে। এবার দাদার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে বলিউডের এই তৃতীয় খানকে।
এদিকে, গোটা ঘটনা নিয়ে অত্যন্ত আপ্লুত বাংলার মহারাজ। এর আগে কোনওদিনই সলমান সৌরভের সঙ্গে কাজ করেননি। তাই 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালে -তে 'গ্র্যান্ড' অভিজ্ঞতার বিষয়ে আশাবাদী সৌরভ।












Click it and Unblock the Notifications