ব্যোমকেশ, ফেলুদার মতো এবার চমক দিতে চলেছেন সলমনও! কোন ধামাকা নিয়ে আসছেন ভাইজান
ব্যোমকেশ কিংবা ফেলুদা মানেই নয়া চমক। কোনও গুপ্ত রহস্যের সমাধানে এঁদের গোয়েন্দাগিরি কার্যত প্রশ্নাতীত। তবে এবার সেরকমই চমক দিতে চলেছেন সলমনও! এই প্রথমবার গোয়েন্দার ভূমিকায় আসতে চলেছেন সলমন।
ব্যোমকেশ কিংবা ফেলুদা মানেই নয়া চমক। কোনও গুপ্ত রহস্যের সমাধানে এঁদের গোয়েন্দাগিরি কার্যত প্রশ্নাতীত। তবে এবার সেরকমই চমক দিতে চলেছেন সলমনও! এই প্রথমবার গোয়েন্দার ভূমিকায় আসতে চলেছেন সলমন।

শোনা যাচ্ছে ,'ভারত' ছবির শ্যুটিং শেষ হতেই এবার সলমন পরের ছবির কাজে হাত দিতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী এবার সলমনকে এক গোয়েন্দার চরিত্রের জন্য বেছে নেওয়া হচ্ছে। বিখ্যাত কোরিয়ান ছবি,'ভেটারেন' -এর বলিউড রিমেক হতে চলেছে। আর সেই ছবিতেই গোয়েন্দার ভূমিকায় থাকবেন সলমন। ইতিমধ্যেই ছবির কপিরাইট চলে এসেছে রিল লাইফ প্রোডাকশনসের হাতে।
তবে সলমন শিবিরের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও কথা বলা হয়নি। নিশ্চিত করা হচ্ছে না ছবিতে সলমনের চরিত্রাভিনয়ের বিষয়টিও। 'ভারত' ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি।

Click it and Unblock the Notifications