সলমন খানের বজরঙ্গী ভাইজান ছবির বক্স অফিস পূর্বাভাস

সলমন খানের বজরঙ্গী ভাইজান ছবিটি ঈদ উপলক্ষে আগামীকাল অর্থাৎ ১৭ জুলাই মুক্তি পাবে। মনে করা হচ্ছে এই ছবি এইবছর সবচেয়ে বড় গ্র্যান্ড ওপেনিং পাবে থিয়েটারে। [(ছবি) ঈদে মুক্তি পাওয়া বা পেতে চলা সলমনের সুপারহিট সিনেমার লিস্ট]

সল্লু ভাইয়ের এই ছবিটি ভারতে ৪৫০০টি পর্দায় মুক্তি পেতে চলেছে এবং বিদেশের ৮০০টি পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবির 'অ্যাডভান্স বুকিং' টিকিট বিক্রিও প্রায় শেষ। তার উপর এমনিতেই সলমন ঈদ রিলিজ বক্সঅফিসে শোরগোল ফেলে দেয়। তাই ধরে নেওয়াই হচ্ছে যে এবারও সলমন ভক্তরা সলমনকে নিরাশ করবেন না।

সলমন খানের বজরঙ্গী ভাইজান ছবির বক্স অফিস পূর্বাভাস

সলমনের বজরঙ্গী ভাইজান-এর সামনে এখন একটাই প্রতিযোগিতা তা হল বাহুবলী ছবিটির সঙ্গে। বাহুবলী ছবিটিও কিন্তু বক্স অফিসে অবিরত ব্যবসা করে চলেছে। এছাড়া রেমো ফার্নান্ডেজের এবিসিডি ২ ও বক্স অফিসে প্রথম দিনে ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল।

সলমন অভিনীত এক থা টাইগার ছবিটির সবচেয়ে বেশি ওপেনিং ব্যবসার রেকর্ড রয়েছে। কবির খান পরিচালিত এই ছবিটি প্রথম দিনে ৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার সলমন-কবির খানের সেই জুটিই আবার বজরঙ্গী ভাইজান-এর হাত ধকরে বড়পর্দায়। তাই মনে করা হচ্ছে বক্স অফিসে প্রথমদিনই কম করে ৩০ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি।য

অন্যদিকে ইরোজ নাও প্রোযোজনা সংস্থাও তনু ওয়েডস মনু রিটার্নস, বদলাপুর, এনএইচ১০ ছবি দিয়ে ভালই ব্যবসা করেছে। এই ছবি দিয়েও যে বক্স অফিসে সাড়া ফেলবে তা ভাবা অযথা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+