বিগ বস ৮-এ ফিরছেন সলমন খান? রণবীরের স্বপ্ন চুরমার!

বিগ বস ৮-এ ফিরছেন সলমন খান? রণবীরের স্বপ্ন চুরমার
মুম্বই, ৩০ জুলাই : জোর গুজব উঠেছিল বিগ বস-এর একাধিক সিজনে সাফল্য পাওয়ার পরেও বিগ বস ৮- এর সঞ্চালনায় নারাজ সুপারস্টার সলমন খান। কিন্তু এখন যা খবর তাতে তো মনে হচ্ছে মন বদলেছে সলমনের। কারণ সূত্রের খবর অনুযায়ী সিজন ৮-এও বিগ বস সঞ্চালনায় দেখা যাবে সলমন খানকেই।

সল্লুভাই বিগ বস নারাজ হওয়ায় এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য নাম উঠেছিল রণবীর কাপুর, রণবীর সিং এমনকী শাহরুখেরও। মিডিয়ায় খবর ছড়িয়ে গিয়েছিল সলমন রাজি না হওয়ায় অন্যান্য সম্ভাব্য তারকাদের সঙ্গে কথাও বলতে শুরু করে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সবার স্বপ্ন ভেঙে চুরমার করে ফিরে আসছেন সলমন।

কিক- ছবির পর বিগ বস ৮-এর টাইটেল ট্র্যাকও গাইবেন সলমনই

বিগ বস ৭ শেষ হওয়ার আগেই সলমন জানিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্যগত কারণে, তাছাড়া অন্যান্য শুটিংয়ে ডেট ইতিমধ্যেই বুক হয়ে যাওয়ায় সময় দিতে পারেবেন না তিনি। তাই এই সিদ্ধান্ত। যদিও সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে তনিশা ও আরমানকে অন্ধভাবে সমর্থন করার জন্য প্রতিযোগী এবং দর্শকদের মধ্যেও সমালোচিত হয়েছিলেন সলমন। সেই কারণেই আর বিতর্ক না জড়ানোর জন্যই বিগ বস না করার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু যেন তেন প্রকারে এবারের জন্য সলমনকে রাজি করাতে সফল হয়েছে কালার্স কর্তৃপক্ষ। সলমনকে রাজি করাতে তাঁর পারিশ্রমিকের ৩০ শতাংশ বর্ধিতও করেছে তারা।

কানাঘুষোয় যা শোনা যাচ্ছে তাতে প্রতি পর্বের জন্য সলমনের পারিশ্রমিক হবে ৮.৫ কোটি টাকা। আর যদি তা হয় তাহলে সলমনই হবেন টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।

এদিকে এবারের বিগ বস প্রতিযোগীদের ৭০ শতাংশ কাস্টিংও প্রায় তৈরি। যে নামগুলি এখনও পাওয়া যাচ্ছে তাতে রয়েছেন, এভেলিন শর্মা,ব্রিটিশ নীল তারকা শান্তি ডায়নামাইট, অভিনেতা সাইনি আহুজা,আমিশা পটেল, আম আদমি পার্টির কুমার বিশ্বাস, পুনম পাণ্ডে। এমনকী শোনা যাচ্ছে সলমনের প্রাক্তন বান্ধবী লুলিয়া ভান্তুরও থাকবেন প্রতিযোগীদের তালিকায়। থাকতে পারেন সংস্কারী বাবুজি অলোক নাথও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+