সলমন ববিকে 'শার্ট' খোলা নিয়ে কী বলেছিলেন! 'রেস থ্রি' সম্পর্কে গোপন ঘটনা ফাঁস করলেন ধর্মেন্দ্র-পুত্র

ফের একবার বলিউডে 'প্রত্য়াবর্তন' করছেনববি দেওল। তাও আবার যে সে ফিল্মে নয়, খোদ বলিউড ভাইজান সলমন খানের ফিল্মের হাত ধরে ফিরছেন তিনি।

ফের একবার বলিউডে 'প্রত্য়াবর্তন' করছেনববি দেওল। তাও আবার যে সে ফিল্মে নয়, খোদ বলিউড ভাইজান সলমন খানের ফিল্মের হাত ধরে ফিরছেন তিনি। 'রেস থ্রি' ছবিতে 'সুলতান' সলমনকে দেখার জন্য যতটা মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা ততটাই অনস্ক্রিনে বাজিমাত করতে উদগ্রীব ববি দেওল। আর ছবির ট্রেলারেই ববি দেখায়ে দিয়েছেন সলমনের পাশে তিনি 'শার্টলেস' হওয়াতেও পিছপা না নন! ফলে বলাই যায় 'রেস থ্রি' ছবিতে নয়া অবতারে দেখা যেতে চলেছে ববিকে। কিন্তু ববির এই শার্টলেস হওয়ার নেপথ্যে রয়েছে এক বিশেষ ঘটনা।

সলমন ববিকে শার্ট খোলা নিয়ে কী বলেছিলেন! রেস থ্রি সম্পর্কে গোপন ঘটনা ফাঁস করলেন ধর্মেন্দ্র-পুত্র

এক সর্বভারতীয় ফিল্ম পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন , ফের একবার তিনি ফিল্ম জগতে ফিরতে আগ্রহী হয়ে ওঠেন। হন্যে হয়ে খুঁজছিলেন নতুন ছবির সুযোগ । এমন সময়ে পোন আসে সলমন খানের। ফোন তুলে সলমন বলেন , 'মামু শার্ট খুলতে পারবে নাকি?' কোনও কথা না ভেবেই সম্মতি জানান ববি। এরপর দুজনে একসঙ্গে লাঞ্চে দেখা করেন একদিন। সেখানেও ববি নার্ভস হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন। সেদিনই ববি জানিয়ে দেন এই ফিল্মে সুযোগ পেতে তিনি সমস্ত কিছু করতে রাজি রয়েছেন। সলমন তাঁকে পরামর্শ দেন বডি বিল্ডিং -এর জন্য।

এরপরই বডি বিল্ডিং এর কাজ শুরু কের দেন ববি। নিজের ফিটনেসের জন্য় যা কিছু প্রয়োজন সমস্ত কিছু করতে থাকেন তিনি। প্রশান্ত সাওয়ান্তের সঙ্গে বডি বিল্ডিং এর ট্রেনিং শুরু করে দেন ববি। এরপর 'রেস থ্রি'-র শ্য়ুটিং শুরুর পর থেকে তিনি সলমনেপ ফিটনেস কোচের আওতায় চলে আসেন। এই ট্রেনিং এর বাকি নিদর্শন দেখা যাবে 'রেস থ্রি' ছবিতেই। এমনই দাবি ববির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+