‘‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েলে কামব্যাক সলমন–অনিল কাপুরের, শীঘ্রই শুটিং শুরু

‘‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েলে কামব্যাক সলমন–অনিল কাপুরের, শীঘ্রই শুটিং শুরু

২০০৫ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি '‌নো এন্ট্র’‌ একসময় বক্স অফিসে দারুণভাবে হিট ছিল। সেই কমেডি আবার ফিরতে চলেছে। সলমন খান ও অনিল কাপুর কামব্যাক করছেন '‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েলে। এই খবর জানিয়েছেন পরিচালক আনীস বাজমি।

‘‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েলে কামব্যাক সলমন–অনিল কাপুরের, শীঘ্রই শুটিং শুরু


পরিচালক আনীস বাজমি সম্প্রতি ব্যস্ত রয়েছে তাঁর আসন্ন ছবি '‌ভুল ভুলাইয়া ২’–এর প্রচার নিয়ে। প্রচারের মাঝেই তিনি জানিয়েছেন যে '‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েলে আবার একত্রিত হতে চলেছেন অনিল কাপুর, সলমন খান ও ফারদিন খান। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে চলেছে। প্রায় ১৭ বছর পর এই সিনেমার প্রকৃত প্রধান অভিনেতাদের নিয়ে সিক্যুয়েল তৈরি হতে চলেছে। '‌নো এন্ট্রি’‌র প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি কাপুর এবং ছবিতে অভিনয় করেছিলেন লারা দত্তা, এষা দেওল, বিপাশা বাসু ও সেলিনা জেটলি। পরিচালক জানিয়েছেন যে সলমন নিজে এই প্রজেক্ট নিয়ে যথেষ্ট গুরুত্ব নিয়ে ভাবছেন এবং খুব শীঘ্রই এই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।

'‌নো এন্ট্রি’‌র সিক্যুয়েল নিয়ে কথা বলতে গিয়ে আনীস বাজমি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, '‌সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমি সলমন ভাইয়ের সঙ্গে ৪–৫ বার দেখা করেছি এবং বলেছি যে সিনেমা শুরু করতে হবে। সলমন খুব গুরুত্ব দিয়ে ভাবছে এবং আমরা শীঘ্রই শুটিং শুরু করব। সলমন খান, অনিল কাপুর ও ফরদিন খান এই তিনজন ছবির অংশ হতে চলেছেন।’‌ প্রসঙ্গত, বহু বছর ধরেই '‌নো এন্ট্রি ২’‌–এর অপেক্ষায় রয়েছে দর্শকরা। নো এন্টির ১৪তম বর্ষে যদিও বাজমি জানিয়েছিলেন যে নো এন্ট্রির কোনও রিমেক হবে না। সিক্যুয়েল তৈরি হবে যার পরিচালনার দায়িত্বেও তিনি থাকবেন। এখানে উল্লেখ্য, ২০০২ সালে তামিল সিনেমা চার্লি চ্যাপলিন–এর রিমেক বলিউডের নো এন্ট্রি, যা ২০০৫ সালে সর্বাধিক আয় করা সিনেমার মধ্যে একটি।

আনীস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া ২, যেখানে কার্তি আরিয়ান ও কিয়ারা আদবানী রয়েছেন, যা মুক্তি পেতে চলেছে ২০ মে। এছাড়াও তাঁর হাতে রয়েছে প্রেম কাহিনী, থ্রিলার ও কমেডি সিনেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+