লরেন্স বিষ্ণোই গাংয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেন সলমন খান ও রাখি সাওয়ান্ত
ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান, তবে তিনি এবার একা নন। রাখি সাওয়ান্তও মৃত্যুর হুমকি পেয়েছেন, তারা দুজনেই মৃত্যুর হুমকির মেল পেয়েছেন, যা করা হয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গাংয়ের পক্ষ থেকে মেল করে প্রাণনাশের হুমকি দিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সলমনকে মুম্বইতে মারা হবে এবং রাখিকে মামলায় জড়াতে না বলেছে।

আগেও ঘটেছিল এমন ঘটনা
এর আগেও এমন ঘটনার শিকার হয়েছেন সলমন খান। সোমবার রাত নটায় রাজস্থানের যোধপুর থেকে রকি ভাই নাম নিয়ে এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে। সেখানে সে জানায় আগামী ৩০ এপ্রিল সল্লু মিঞাকে খুন করা হবে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশ করতে শুরু করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়ো ফোন পাওয়ার পর থেকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন, আর তাঁরা জানতে পেরেছেন যে ব্যক্তি ফোন করেছিল সে যোধপুরের বাসিন্দা।
তবে এই প্রথমবার নয়, এর আগেও সলমন খান খুনের হুমকি পান। ইমেলের মাধ্যমে অভিনেতাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার পরেও মামলা দায়ের করা হয়েছিল ও পুলিশ তদন্তও শুরু করেছিলেন। তারপর থেকে কিন্তু অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। পুলিশ শাহাপুর থেকে কিশোরকে আটক করেছে, এবং আরও তদন্তের জন্য তাকে মুম্বই নিয়ে আসছে। কেন ফোন করা হয়েছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কী জানানো হয়েছিল পুলিশের তরফে
এর আগেও অভিনেতাকে ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়ছিল, সেই কারণে মার্চ মাসের ১৮ তারিখ ব্রান্দ্রা পুলিশ তিন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়েরো করেছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, ব্রার ও রোহিত নামের ব্যক্তির বিরুদ্ধে। রোহিত গর্গ নামের এক ব্যক্তির আইডি থেকে ইমেল সেন্ড করা হয়েছিল। অভিনেতার মুম্বইয়ের ব্রান্দ্রার বাড়ির চারপাশে পুলিশের কড়া পাহারা মোতায়েন করা হয়। এমনকী গ্যাংস্টারের হুমকির পর সলমনের ব্যান্দ্রার বাড়ির চারপাশে অভিনেতার ফ্যানেরা জমায়েত হতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয় মুম্বই পুলিশের তরফে।

কোন সিনেমার জন্য তিনি এখন খবরে আছেন
বর্তমানে অভিনেতা 'কিসি কা ভাই কিসি কা জান' সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন। এবার এই সিনেমার একটি পোস্টার শেয়ার করা হয়ছে। যেখানে সলমন খান ও পূজা হেগড়েকে একসঙ্গে জুটি বেঁধে দেখা গেছে। তাঁরা একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। হলুদ পোশাকে ধরা দিয়েছেন পূজা, অভিনেতা সলমনকে দেখা গেছে কালো পোশাকে। ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলারও।
ছবি সৌ:ফিল্মিবিট












Click it and Unblock the Notifications