ফের বিতর্কে সলমন খান, অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আদালতে সাংবাদিক
এখনও মেটেনি যোধপুরের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। আবার একটি মামলা কড়া নাড়ছে সলমন খানের দরজায়। এবার সলমন খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে আদালতে নালিশ ঠুকেছেন এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক।
এখনও মেটেনি যোধপুরের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। আবার একটি মামলা কড়া নাড়ছে সলমন খানের দরজায়। এবার সলমন খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে আদালতে নালিশ ঠুকেছেন এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। থানায় সলমনের বিরুদ্ধে মারধর এবং হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করেছেন তিনি।

অশোক পান্ডে নামে মুম্বইয়ের একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পুলিসকে জানিয়েছেন, গত ২৪ এপ্রিল ভোরে সলমন খানকে রাস্তায় সাইকেল চালাতে দেখেন তিনি। সেসময় তিনি নিজে গাড়িতে যাচ্ছিলেন। অভিনেতাকে সাইকেল চালাতে দেখে তিনি তাঁর দেহরক্ষীদের অনুমতি নিয়েই মোবাইলে ভিডিও করতে শুরু করেন।
সলমন খান সেটা দেখতে পেয়ে অত্যন্ত রেগে যান এবং সাংবাদিকের দিকে তেড়ে আসেন। অকথ্য ভাষায় সাংবাদিককে আক্রমণ করার পর মারধরও করেন বলে অভিযোগ। সলমনের এই কাজে সামিল হয়েছিলেন তাঁর দুই দেহরক্ষীও। অভিযোগ সলমন খান সাংবাদিকের হাত থেকে মোবাইলও কেড়ে নিয়েছিলেন।
আদালতে তিনি জানিয়েছেন এই নিয়ে থানায় এফআইআর করার পরেও পুলিস কোনও ব্যবস্থা নিতে চায়নি। তারপরেই তিনি সরাসরি আদালতে মামলা জানাতে এসেছেন। মুম্বইয়ের আন্ধেরির অতিরিক্ত নগর দায়রা ম্যাজিস্ট্রেটের কাছে ৩২৩( আঘাত করা), ৩৯২ (লুঠ) এবং ৫০৬( অপরাধমূলক উদ্দেশ্য) ধারায় অভিনেতা সলমন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাংবাদিক।












Click it and Unblock the Notifications