Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) যে বলিউড তারকারা বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন

বক্সিং বা মুষ্টিযুদ্ধ ভারতের প্রাচীন খেলাগুলির অন্যতম। বহু বলিউড সিনেমাতেই অভিনেতা অভিনেত্রীরা বক্সারের ভূমিকায় অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

এবছর ঈদে যশরাজ ফিল্মসের ব্যানারে সলমন খানের সিনেমা 'সুলতান' মুক্তি পাওয়ার কথা যেখানে একজন চল্লিশোর্ধ বক্সারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়া 'ব্রাদার্স' সিনেমায় অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রাও বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন।

এভাবেই অক্ষয়, সলমনের মতো বহু বলিউড স্টার রয়েছেন যারা তাঁদের কেরিয়ারের কোনও একটা সময়ে সিনেমার পর্দায় বক্সিং করেছেন। আমির খান, শাহরুখ থেকে শুরু করে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, তালিকাটা অনেকটাই দীর্ঘ।

আসুন নিচের স্লাইডে দেখে নিন কোন কোন বলিউড সেলেবস বক্সিং গ্লাভস হাতে পর্দা কাঁপিয়েছেন।

সলমন খান

সলমন খান

যশরাজ ফিল্মসের ব্যানারে সলমন খান 'সুলতান' সিনেমায় বক্সিং করেছেন। ২০১৬ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

আমির খান

আমির খান

বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান গুলাম সিনেমায় বক্সারের ভূমিকায় অভিনয় করেন। আগামী সিনেমা 'দঙ্গল'-এ তাঁকে প্রায় একইরকম ভূমিকায় দেখা যাবে।

রণবীর কাপুর

রণবীর কাপুর

সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া 'বম্বে ভেলভেট' সিনেমায় বক্সারের ভূমিকায় দেখা গিয়েছে রণবীরকে।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি নম্বর-১ অক্ষয় কুমার তাঁর আগামী ছবি 'ব্রাদার্স'-এ বক্সারের ভূমিকায় অভিনয় করছেন।

সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা

অক্ষয়ের মতো সিদ্ধার্থও 'ব্রাদার্স'-এ বক্সারের ভূমিকায় অভিনয় করছেন।

শাহরুখ খান

শাহরুখ খান

'হ্যাপি নিউ ইয়ার' সিনেমায় বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বিগ বি অমিতাভ তাঁর মেগা হিট ছবি 'নসিব'-এ বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন।

অজয় দেবগণ

অজয় দেবগণ

নিজের কেরিয়ারের দ্বিতীয় সিনেমা 'জিগর'-এ বক্সারের ভূমিকায় অভিনয় করেন অজয়।

সানি দেওল

সানি দেওল

'আপনে' সিনেমায় বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল সানি দেওলকেও।

ববি দেওল

ববি দেওল

দেওল পরিবারের এই সদস্যও 'আপনে' সিনেমায় বক্সারের ভূমিকায় অভিনয় করেন।

সোহেল খান

সোহেল খান

সলমনের ভাই সোহেলও বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন।

নীল নিতিন মুকেশ

নীল নিতিন মুকেশ

'লফঙ্গে পরিন্দে' সিনেমায় বক্সিং করতে দেখা গিয়েছে নীলকেও।

মেরি কম

মেরি কম

বিশ্বখ্যাত বক্সার মেরি কমের উপর করা বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

'হলিডে' সিনেমায় বক্সিং গ্লাভসে হাত গলান সোনাক্ষীও।

ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

'ম্যায় ইমতেহা লুঙ্গা' সিনেমায় বক্সার রূপে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকেও।

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

'বক্সার' নামে একটি সিনেমাতে অভিনয় করেন মিঠুনও।

মাধবন

মাধবন

হিন্দি-তামিল দুই ভাষাতেই তৈরি হতে চলা সিনেমা 'লাল'-এ বক্সিং গ্লাভস হাতে দেখা যাবে মাধবনকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+